হোম > বিশ্ব > এশিয়া

বিবাহবিচ্ছেদে ১ বিলিয়ন ডলার পরিশোধ থেকে পরিত্রাণ পেলেন দ. কোরিয়ার ধনকুবের

আজকের পত্রিকা ডেস্ক­

দক্ষিণ কোরিয়ার ধনকুবের ব্যবসায়ী চে তায়ে-ওন ও তাঁর সাবেক স্ত্রী রো সো-ইয়ং। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বহুল আলোচিত ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’ মামলায় দেশটির সুপ্রিম কোর্ট ব্যবসায়ী চে তায়ে-ওনকে এক ট্রিলিয়ন ওন (প্রায় ১ বিলিয়ন ডলার) পরিশোধের রায় থেকে মুক্তি দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আদালত জানান, নিম্ন আদালত সম্পদের হিসাব ভুলভাবে গণনা করেছিলেন। ফলে মামলাটি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।

চে তায়ে-ওন দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এসকে গ্রুপের চেয়ারম্যান। আর তাঁর সাবেক স্ত্রী রো সো-ইয়ং দেশটির সাবেক প্রেসিডেন্ট রো তায়ে-উ-এর কন্যা। এই বিবাহবিচ্ছেদ মামলাটি দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’ বা ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’ নামে পরিচিতি পেয়েছিল।

বিবিসি জানিয়েছে, দুজনের বিবাহ ভেঙে যায় ২০১৫ সালে, যখন চে স্বীকার করেন, এক প্রেমিকার গর্ভে তিনি সন্তানের জন্ম দিয়েছেন। পরে বিবাহবিচ্ছেদের মামলায় ২০২৪ সালে সিউলের একটি আদালত রো সো-ইয়ংকে ১.৩৮ ট্রিলিয়ন ওন প্রদানের রায় দেন, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিবাহবিচ্ছেদের অর্থ ছিল। আদালত বলেছিলেন, রো-এর পিতা সাবেক প্রেসিডেন্ট রো তায়ে-উ-এর ৩০ বিলিয়ন ওনের একটি গোপন তহবিল এসকে গ্রুপের বিকাশে ভূমিকা রেখেছিল এবং তা যৌথ সম্পদের অংশ হিসেবে ধরা যেতে পারে।

তবে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, ওই অর্থ ঘুষ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। তাই ওই অর্থকে যৌথ সম্পদের অংশ হিসেবে গণ্য করা যাবে না। চের আইনজীবী লি জে-গুন বলেন, ‘সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে দেখিয়েছেন, এই অর্থকে যৌথ সম্পদ হিসেবে ধরা ভুল ছিল—এটি একটি গুরুত্বপূর্ণ রায়।’

তবে আদালত রো সো-ইয়ংকে ২ বিলিয়ন ওন ভরণপোষণ হিসেবে দেওয়ার রায় বহাল রেখেছেন।

এদিকে রায়ের পর এসকে গ্রুপের শেয়ারমূল্য ৫.৪ শতাংশ কমে যায়। তবে বিশ্লেষকদের মতে, এই রায় তাৎক্ষণিকভাবে এসকে গ্রুপে বড় কোনো পরিবর্তন আনবে না। চে তায়ে-ওন বর্তমানে এসকে টেলিকম, এসকে স্কয়ার ও এসকে ইনোভেশনসহ গোষ্ঠীর প্রধান সহযোগী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে রয়েছেন।

আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, কাঁপল পাকিস্তান-ভারতও

‘ড্রোন যোদ্ধা’ বানাতে ৫ লাখ সেনাসদস্যকে প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া

রাখাইনে ঢুকতে আক্রমণ জোরদার জান্তা বাহিনীর, তীব্র লড়াই আরাকান আর্মির

তাঁর মতো জোরে চিৎকার বিশ্বের আর কেউ করতে পারে না

মিয়ানমারের প্রতারণা কেন্দ্রগুলোতে এখনো ৫ হাজারের বেশি বন্দী

যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত হচ্ছে জাপান—কিম জং-উনের সতর্কতা

চীনে মিয়ানমারের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা, অর্থনীতি-নিরাপত্তা-সীমান্ত সুরক্ষায় জোর সির

৫০ বছর পর ভিসা ফি একলাফে ৫ গুণ করল জাপান

২০১১ সালের ভূমিকম্পে পূর্ব দিকে সরে যায় গোটা জাপান

নেপালে মার্কিন সংস্থার তৎপরতায় চীনের উদ্বেগ