হোম > বিশ্ব > এশিয়া

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সর্বদলীয় সরকার গঠনের আহ্বান, প্রত্যাখ্যান বিরোধীদের

অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। তবে এই আহ্বান প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কান বিরোধী দলগুলো। গতকাল সোমবার এমনটি জানায় বিরোধীরা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কান বিরোধী দলগুলো জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের আহ্বানকে অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। পাশাপাশি তারা গোতাবায়া রাজাপাক্ষের পদত্যাগ দাবি করেছে। 

এদিকে গত রোববার শ্রীলঙ্কায় এবার একযোগে ২৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। এখন শ্রীলঙ্কার মন্ত্রিসভায় রয়েছেন শুধু প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। 

এর আগে গত বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র ঘাটতির মুখে হাজার হাজার মানুষ প্রেসিডেন্টের বাসভবনের সামনে গণবিক্ষোভ শুরু করে। 

উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটি বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে এবং দেশটিতে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের তীব্র ঘাটতি, নিত্যপণ্যর অসহনীয় মূল্যবৃদ্ধি এবং প্রায় অথর্ব হয়ে যাওয়া বিদ্যুৎব্যবস্থার সঙ্গে লড়াই করছে। 

ফিলিস্তিন ইস্যুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের টুইট, ইসরায়েলের সঙ্গে বিবাদ তুঙ্গে

আফগানিস্তানে পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী

গবেষণায় বেরিয়ে এল কোরিয়ার প্রাচীন সিলা রাজ্যের অদ্ভুত বলিপ্রথা

যুদ্ধাপরাধের কাঠগড়ায় অস্ট্রেলিয়ার ‘জাতীয় বীর’

যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করতে পাকিস্তানকে লেবাননের অনুরোধ

‘চেরি ফুল’ এখন জাপানের এক শহরের গলার কাঁটা

রাস্তায় পানের পিক, ভারতীয় পর্যটককে পরিষ্কারে বাধ্য করলেন নেপালি নাগরিক

নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছেন দ. কোরিয়ার কারারুদ্ধ সাবেক প্রেসিডেন্ট

সমুদ্রে জাল ফেলে চীনের এক ড্রোন ধরেছেন ইন্দোনেশিয়ার জেলে