হোম > বিশ্ব > এশিয়া

হংকংয়ে আবাসিক ভবনে আগুন, অন্তত ৪ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ওয়াং ফুক কোর্ট নামের হাউজিং কমপ্লেক্সটির সামনে আতঙ্কিত এক ব্যক্তি। ছবি: রয়টার্সের সৌজন্যে

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির জরুরি পরিষেবা কর্মীরা চেষ্টা চালাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, ভবনগুলো থেকে এখনো কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।

হংকংয়ের পাবলিক ব্রডকাস্টার আরটিএইচকে স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আজ বুধবার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। ভবনগুলোর ভেতরে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যমটি আরও জানায়, গুরুতর দগ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন নেভানোর সময় কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীও আহত হয়েছেন।

হাউজিং কমপ্লেক্সটি একাধিক ৩১ তলা ভবনের আটটি ব্লক নিয়ে গঠিত বলে জানা গেছে। ছবি: রয়টার্সের সৌজন্যে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় বহুতল ভবনগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে পাশের ফুটওভার ব্রিজে বহু মানুষ ভিড় করে। এ সময় কমপ্লেক্সটির নিচের সড়কে অসংখ্য ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাই পোর ওয়াং ফুক কোর্ট নামের এই হাউজিং কমপ্লেক্স আটটি ব্লক নিয়ে গঠিত এবং এতে প্রায় ২ হাজার আবাসিক ইউনিট রয়েছে। একাধিক ৩১ তলা ভবনের বাইরে বাঁশের মাচা দেখা গেছে।

ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট রয়টার্সকে জানিয়েছে, স্থানীয় সময় বেলা ২টা ৫১ মিনিটে ওয়াং ফুক কোর্টে আগুন লাগার খবর আসে। আগুনের তীব্রতা বাড়লে বেলা ৩টা ৩৪ মিনিটে ওই এলাকায় ৪ নম্বর (দ্বিতীয় সর্বোচ্চ) সতর্কবার্তা জারি করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো নিশ্চিত করতে পারেননি, ভেতরে ঠিক কতজন আটকা পড়ে আছেন।

এই অগ্নিকাণ্ডের কারণে হংকংয়ের দুটি প্রধান মহাসড়কের অন্যতম তাই পো রোডের পুরো একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাসের রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে।

জাপানে আঘাত হেনে চীনের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন ডলফিন, ফ্লাইট-বন্দর বন্ধ ঘোষণা

জাপানে ভূমিকম্প: পর্ন তারকার ২৪ হাজার ডলার অনুদান নিয়ে বিতর্ক

গরম থেকে বাঁচতে কুকুরের মাংসের স্যুপ খাওয়ার পরামর্শ উত্তর কোরিয়ায়

দাদা-দাদিকে হত্যার পর স্কুলে গিয়ে গুলি করে কিশোর, থাইল্যান্ডে নিহত ৮

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত বেড়ে ৭

থাইল্যান্ডের স্কুলে গুলিতে নিহত ১, বন্দুকধারী শিক্ষার্থীর আত্মহত্যা

আশ্রয়প্রার্থী দুই ইরানি নারী ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

দুবাই-ব্যাংকক ফ্লাইটে ঘুমন্ত নারীকে যৌন নিপীড়ন—আটক পাকিস্তানি যাত্রী

গাঁজা চাষ ও ওষুধ হিসেবে ব্যবহারের বৈধতা দিল নেপালের গণ্ডকী প্রদেশ

মালয়েশিয়ায় মারামারি করে তিন বাংলাদেশি নিহত