হোম > বিশ্ব > পাকিস্তান

একজন পাকিস্তানির জীবনের মূল্য সমগ্র আফগানিস্তানের চেয়ে বেশি: আসিম মুনির

পাকিস্তানের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির মত দিয়েছেন, সমগ্র আফগানিস্তানকে উপেক্ষা করে হলেও একজন পাকিস্তানির মঙ্গলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই মাত্র একজন পাকিস্তানির নিরাপত্তার জন্য পুরো আফগানিস্তানকেও ধ্বংস করা যেতে পারে বলে মনে করেন তিনি। 

আজ শুক্রবার খামা নিউজের এক প্রতিবেদনে আসিম মুনিরের মতামত তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সঙ্গে ওই আলোচনায় তিনি উল্লেখ করেছেন, পাকিস্তান গত ৫০ বছরে ৫০ লাখ আফগান নাগরিককে সহায়তা দিয়েছে। তবে নিজেদের সন্তানদের সুরক্ষায় কাউকে ছাড় দেবে না পাকিস্তান। মুনির বলেন, ‘যখন আমাদের বাচ্চাদের কথা আসে, আমরা তাদের তাড়া করব, যারা তাদের আক্রমণ করবে।’ 

বেলুচিস্তানে বিদ্রোহের জন্য দীর্ঘদিন ধরে আফগানিস্তানের প্রচ্ছন্ন সমর্থন এবং পাকিস্তানের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দেশটির আন্তরিকতার অভাব রয়েছে উল্লেখ করে মুনির জানান, আফগানিস্তানই একমাত্র দেশ, যেটি স্বাধীনতার পর জাতিসংঘে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছিল। 

শিক্ষার্থীদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে মুনির বলেন, ‘আমাদের জনগণ ইতিহাস পড়ে না।’ পরে আফগান শাসকদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের দিকে তাকাবেন না। আমরা সবকিছু এবং সবকিছু ত্যাগ করতে প্রস্তুত।’ 

তেহরিক-ই-তালিবান নামে পাকিস্তানের একটি সংগঠনের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তানের অস্বীকৃতির প্রেক্ষাপটে এসব মন্তব্য করেন আসিম মুনির। ধারণা করা হয়, এই সংগঠনটি আফগানিস্তান থেকে পরিচালিত হয়। তবে আফগানিস্তানের তালিবান সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে। 

এদিকে ২০২৩ সালের নভেম্বর থেকে ভয়ানক মানবিক সংকট এবং কঠোর শীতের পরিস্থিতির মধ্যেই আফগান শরণার্থীদের জোর করে দেশ থেকে বের করে দিচ্ছে পাকিস্তান কর্তৃপক্ষ। এই পদক্ষেপটি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং মানবাধিকার কর্মীদের কাছ থেকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়।

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না

জীবিত আছেন আহমেদিনেজাদ, দাবি উপদেষ্টার

কুয়েতে বহু মূল্যবান মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় প্রস্তুত ইউরোপের ৩ দেশ

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’