হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও

আজকের পত্রিকা ডেস্ক­

পোপ লিও চতুর্দশ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ বলেছেন, তিনি রাজনীতিক নন, বরং শান্তির বার্তা পৌঁছে দেওয়াই তাঁর দায়িত্ব।

আলজেরিয়া সফরে যাওয়ার আগে পাপাল বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, ‘ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না কিংবা সুসমাচারের বার্তা জোরালোভাবে তুলে ধরতে দ্বিধা করি না। এটাই আমার দায়িত্ব, এটাই চার্চের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজনীতিক নই। আমরা পররাষ্ট্রনীতি নিয়ে সেই দৃষ্টিভঙ্গিতে কাজ করি না, যেভাবে তিনি (ট্রাম্প) বুঝতে পারেন। তবে শান্তির দূত হিসেবে আমি সুসমাচারের বার্তায় বিশ্বাস করি।’

ক্যাথলিক সংবাদমাধ্যম আওয়ার সানডে ভিজিটরের (ওএসভি) এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যম পোপের এই মন্তব্য প্রকাশ করেন। এরপরই থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এর আগে রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পোপ লিওকে কঠোর ভাষায় সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি পোপকে ‘অত্যন্ত উদারপন্থী’ এবং ‘দুর্বল’ বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, ‘আমি পোপ লিওর ভক্ত নই। তিনি অপরাধের বিষয়ে নমনীয় এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভয়াবহ।’ ট্রাম্প আরও দাবি করেন, পোপ কেবল মার্কিন বংশোদ্ভূত বলেই এই পদ পেয়েছেন এবং তিনি ‘র‍্যাডিক্যাল লেফট’ বা চরম বামপন্থীদের তুষ্ট করার চেষ্টা করছেন।

ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে পোপ লিওর সাম্প্রতিক সমালোচনামূলক মন্তব্যের জের ধরেই ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান। ট্রাম্প বলেন, ‘আমি এমন একজন পোপ চাই না যিনি ভাবেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে।’

এদিকে, বাগ্‌যুদ্ধের মাঝেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন। যেখানে তাঁকে যিশুখ্রিষ্টের মতো অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে দেখানো হয়েছে। ছবিতে দেখা যায়, ট্রাম্পের আঙুল থেকে আলো নির্গত হচ্ছে এবং তিনি একজন অসুস্থ ব্যক্তির ওপর হাত রেখে তাঁকে সুস্থ করছেন। এই ছবি এবং ট্রাম্পের যুদ্ধকে ‘ঈশ্বরের কর্ম’ হিসেবে বর্ণনা করার বিষয়টি মার্কিন ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

হরমুজে মার্কিন অবরোধ: বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি বাড়ছে

ইউরেনিয়ামের কারণেই ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

সিরিয়ায় জঙ্গিদের টাকা দিয়েছিল ফরাসি সিমেন্ট কোম্পানি লাফার্জ, কেন

ইরান থেকে ১২৪ মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরি ও দুই যুদ্ধজাহাজ

কাছাকাছি এলেই ইরানি জাহাজ ধ্বংস করা হবে—ট্রাম্পের হুঁশিয়ারি

যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে: নেতানিয়াহু

আজ থেকেই হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু, বিস্তারিত জানাল সেন্টকম

ইসরায়েলে সামরিক অভিযানের হুমকি এরদোয়ানের

মেক্সিকোর ‘স্টার কপ’ ওমর হারফুচ: অপরাধ দমনের নায়ক থেকে জনতার ক্রাশ

লেবাননের শিশু তালিন: জন্ম যুদ্ধে, বাবার জানাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু