হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু জীবিত উদ্ধার

আজকের পত্রিকা ডেস্ক­

এফ-১৫ ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। ছবি: এএফপি

ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

পেন্টাগনের দুজন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, নিখোঁজ ক্রু সদস্যদের সন্ধানে মধ্য ইরানে চালানো ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযানের মাধ্যমে মার্কিন বিশেষ বাহিনী একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। ওই ক্রু সদস্য বর্তমানে মার্কিন বাহিনীর নিরাপদ হেফাজতে এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

ভূপাতিত যুদ্ধবিমানটি ঠিক কোন মডেলের, তা নিয়ে শুরুতে ধোঁয়াশা থাকলেও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি সম্ভবত এফ-১৫। সামরিক বিশেষজ্ঞদের মতে, যদি এটি এফ-১৫ ই স্ট্রাইক ইগল হয়ে থাকে, তবে সেখানে সাধারণত দুজন ক্রু (একজন পাইলট) থাকেন। ফলে দ্বিতীয় পাইলট বা ক্রু সদস্যের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান সম্পর্কে যা জানা গেল

এফ-১৫ যুদ্ধবিমান কেমন, এটি কীভাবে কাজ করে

নিখোঁজ পাইলটদের খুঁজতে গিয়ে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার: মেহের নিউজ

ইরান যুদ্ধের খরচ মেটাতে ট্রাম্পের দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

ইয়েমেনে আরব আমিরাতের কিলিং মিশন—মাসে ১৫ লাখ ডলার পেতেন সাবেক মার্কিন সেনা

তেলের জাহাজ থেকে ইরানের টোল আদায় মানবে না যুক্তরাজ্য

এফ-৩৫ বিধ্বস্তের পর পাইলট উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ: ইরান

যুদ্ধের মধ্যেও ভিন্নমতাবলম্বীদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড থেমে নেই ইরানে