হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

আজকের পত্রিকা ডেস্ক­

ছবিটি ভিডিও থেকে নেওয়া

ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে। তবে এসব ভিডিওর মধ্যে শুধু একটি ভিডিওতেই তারিখ উল্লেখ রয়েছে—৯ জানুয়ারি।

সোমবার (১২ জানুয়ারি) বিবিসি জানিয়েছে, প্রায় ছয় মিনিট দৈর্ঘ্যের ওই ভিডিওটিতে একাধিক সম্পাদনা রয়েছে। ভিডিওতে কেন্দ্রটির বাইরের বিভিন্ন কোণ থেকে দৃশ্য ধারণ করা হয়েছে। মেঝেতে সারি সারি বডি ব্যাগ এবং কাফনে মোড়ানো মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। সেখানে উপস্থিত বহু মানুষকে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে। একপর্যায়ে এক ব্যক্তি মেঝেতে লুটিয়ে পড়লে অন্যরা তাকে উঠতে সাহায্য করেন।

ভিডিওর একটি অংশে দেখা যায়—কয়েকজন মানুষ একটি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছেন, যেখানে পর্যায়ক্রমে মৃত ব্যক্তিদের মুখের ছবি প্রদর্শিত হচ্ছে। অন্য ভিডিওগুলোর তুলনায় এই ভিডিওতে মর্গের ভেতরের দৃশ্য দেখা না গেলেও, মর্গের বাইরে রাখা বডি ব্যাগের সংখ্যা চোখে পড়ার মতো।

সুনির্দিষ্ট একটি দৃশ্যে একসঙ্গে অন্তত ২১টি বডি ব্যাগ দেখা গেছে। পুরো ভিডিও জুড়ে মেঝে বা ট্রলির ওপর শোয়ানো অবস্থায় মোট ১৮২টি দেহ বা দেহ সদৃশ অবয়ব গণনা করা গেছে বলেও দাবি করা হচ্ছে। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এবং প্রকৃত পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। ভিডিওগুলোর সত্যতা ও সেখানে প্রদর্শিত দৃশ্যের প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না

জীবিত আছেন আহমেদিনেজাদ, দাবি উপদেষ্টার

কুয়েতে বহুমূল্যবান মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় প্রস্তুত ইউরোপের ৩ দেশ

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

‘যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়’ ইরান

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর