হোম > বিশ্ব > পাকিস্তান

ভারতীয় পাইলটকে আটক করা সেই পাকিস্তানি মেজর টিটিপির হামলায় নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তানি স্পেশাল ফোর্সের অফিসার মেজর সৈয়দ মুইজ ও ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্থমান। ছবি: সংগৃহীত

বালাকোট বিমান হামলায় নেতৃত্বদানকারী ভারতীয় যুদ্ধবিমানচালককে আটক করা পাকিস্তানি স্পেশাল ফোর্সের অফিসার মেজর সৈয়দ মুইজ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হাতে নিহত হয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্র এনডিটিভিকে আজ বুধবার এ তথ্য জানিয়েছে। টিটিপি হলো পাক-আফগান সীমান্তে সক্রিয় একটি সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী।

পাকিস্তানি স্পেশাল সার্ভিস গ্রুপের ৬-কমান্ডো ব্যাটালিয়নে কর্মরত মেজর সৈয়দ মুইজ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সারারোগাহা এলাকায় যুদ্ধরত অবস্থায় নিহত হন বলে জানা গেছে। সূত্র জানায়, টিটিপি এই হত্যার দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্থমান (তৎকালীন উইং কমান্ডার) ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি বালাকোট আকাশযুদ্ধের সময় একটি পুরোনো মিগ-২১ যুদ্ধবিমান দিয়ে একটি পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করে জাতীয় বীর হিসেবে পরিচিতি লাভ করেন। তবে দুর্ভাগ্যবশত, সেই আকাশযুদ্ধের সময় তাঁর বিমানটি পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে চলে যায়। এরপর তাঁকে পাকিস্তানি সেনাবাহিনী আটক করে। সে সময় পাকিস্তানি সেনাবাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন স্পেশাল ফোর্সের অফিসার মেজর সৈয়দ মুইজ। ক্যাপ্টেন অভিনন্দন বর্থমান প্রায় ৬০ ঘণ্টা পাকিস্তানের হাতে বন্দী ছিলেন।

পরে ভারত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক চাপের মুখে পাকিস্তান তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়। ২০২১ সালের নভেম্বরে তাঁকে গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয় এবং তিনি ‘বীর চক্র’ লাভ করেন।

পুলওয়ামা সন্ত্রাসী হামলার জবাবে ভারত বালাকোটে বিমান হামলা চালিয়েছিল। সেখানে একটি মারুতি সুজুকি ইকো ভ্যান ব্যবহার করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালিয়েছিল। সেই হামলায় চল্লিশ সেনাসদস্য নিহত হয়েছিলেন।

আরও খবর পড়ুন:

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না

জীবিত আছেন আহমেদিনেজাদ, দাবি উপদেষ্টার

কুয়েতে বহুমূল্যবান মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় প্রস্তুত ইউরোপের ৩ দেশ

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

‘যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়’ ইরান

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর