হোম > বিশ্ব

বাংলাদেশের সত্যিকারের বন্ধু সাংবাদিক সাইমন ড্রিং মারা গেছেন

ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং মারা গেছেন। তিনি গত শুক্রবার মারা যান। লন্ডনে অসুস্থ সাইমন ড্রিং তলপেটে সার্জারি চলাকালে মারা যান।

সাইমন ড্রিং এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক তুষার আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। 

সাইমন ড্রিং কলম আর ক্যামেরা হাতে নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে নিরীহ বাংলাদেশিদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। 

সাইমন ড্রিংয়ের জন্ম ১৯৪৫ সালে। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৮ বছর বয়স থেকে তিনি সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ২২টি যুদ্ধ, অভ্যুত্থান ও বিপ্লব দেখেছেন তিনি। 

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালির পাশে এসে দাঁড়িয়েছিলেন অনেক মানুষ। কেউ ভূমিকা রেখেছিলেন রাইফেল কাঁধে যুদ্ধের মাঠে, শরণার্থী শিবিরে, কেউবা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কঠিন সেই সময়ে তাঁরা যে ভূমিকা রেখেছেন তা অবিস্মরণীয়। তেমনি একজন ‘সাহসী যোদ্ধা’ ছিলেন সাইমন ড্রিং। 

ফ্রান্সে কড়া নিরাপত্তার মধ্যে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ১০০০

সৌদি আরবের ৩ বিমানবন্দর, কয়েকটি তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের

নারীর ওপর সংঘটিত অপরাধে অভিযুক্ত জনপ্রতিনিধির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ

বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল

ইনস্টাগ্রাম ও এক্স-এ সোনিয়া গান্ধীর অভিষেক, প্রথম পোস্টে প্রথম প্রেমের স্মৃতিচারণ

শিল্পীদের মাসিক ভাতা দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, শিল্পের জন্য কতটা উপকারী

ফের বিক্ষোভের প্রস্তুতি ফ্রান্সে, মাখোঁর পদত্যাগ দাবি

ব্রিটিশ অভিজাত স্কুলগুলোর নজর এখন ভারতে, টার্গেট উদীয়মান ধনীরা

ইউক্রেনীয় সেনার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান: নিজেই কাটেন নিজের পা, ফেরেন ড্রোনে ঝুলে

ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র