হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের টার্গেটে এখন মধ্যপ্রাচ্যের শিল্পকারখানা

আজকের পত্রিকা ডেস্ক­

অ্যালুমিনিয়াম বাহরাইন বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যালুমিনিয়াম গলানোর কারখানা। সেখানে ইরানি হামলায় তাদের দুজন কর্মী আহত হয়েছেন। ছবি: অ্যালুমিনিয়াম বাহরাইন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে। এর মধ্যে উপসাগরীয় দেশগুলোর শিল্প কারখানায় বড় কোনো হামলা করেনি ইরান। তবে গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ওমানের কিছু বড় বড় কারখানায় সিরিজ হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আবুধাবির একটি অ্যালুমিনিয়াম কারখানায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কারখানাটির অপারেটর ‘এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম’ জানিয়েছে, হামলায় স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে।

অন্যদিকে, বাহরাইনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ‘অ্যালুমিনিয়াম বাহরাইন’ জানিয়েছে, ইরানি হামলায় তাদের দুজন কর্মী আহত হয়েছেন। এটি বিশ্বের বৃহত্তম এই অ্যালুমিনিয়াম গলানোর কারখানা।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এসব হামলার দায় স্বীকার করেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজে প্রকাশিত বিবৃতিতে তারা দাবি করেছে, ইরানের শিল্প কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবেই পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত ছিল।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেমে ১৫টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ওমানের দক্ষিণাঞ্চলীয় সালালাহ বন্দরেও ড্রোন হামলা হয়েছে। এতে একজন বিদেশি কর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরাও গত শনিবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

একই দিনে লেবাননে ইসরায়েলি হামলায় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। আল-মানার টিভির সাংবাদিক আলী শোয়েবকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হিজবুল্লাহর ‘সন্ত্রাসী’ হিসেবে দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেনি। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননে গত ২৪ ঘণ্টায় ৯ জন প্যারামেডিক নিহত হয়েছেন, যা নিয়ে চলতি মার্চ মাসে নিহত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।

গাজার মতো লেবাননেও বাফার জোন আরও বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর

আলোচনায় আগ্রহী হলেও যুক্তরাষ্ট্রের ওপর ‘চরম আঘাত’ হানাই তেহরানের লক্ষ্য

ইরানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চাইল সংযুক্ত আরব আমিরাত

ইসরায়েলি রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার আতঙ্ক

সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না: পোপ

ইরানে ঢুকলে মার্কিন সেনারা ‘হাঙরের খাদ্যে’ পরিণত হবে—আইআরজিসির হুঁশিয়ারি

চার লাখের বেশি কিটক্যাট চকলেটসহ ট্রাক চুরি

নাগালে এলেই মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে হামলা চালাবে ইরান

জ্বালানির দাম বাড়ায় গণপরিবহন ফ্রি করে দিল অস্ট্রেলিয়ার দুই রাজ্য

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসায় কড়াকড়ি, যাচাই করা হবে সামাজিক মাধ্যম