হোম > বিশ্ব

২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি করেছে চীন–ইরান

ইরান ও চীন আগামী ২৫ বছরের জন্য একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। বেইজিংয়ের হাজার কোটি ডলারের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিস্তারের অংশ হিসেবে আজ শনিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,  ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তেহরান সফরের সময় প্রথম এ চুক্তির প্রস্তাব করেন। তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ‘পরিবহন, বন্দর, জ্বালানি, শিল্প ও পরিষেবা ক্ষেত্রে পারস্পরিক বিনিয়োগের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে রাজি হন।’   অবশ্য শনিবার হওয়া এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরান।

তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ এ চুক্তি নিয়ে বলেন,  আমার মনে হয় উভয় দেশের সম্পর্ক আরো গভীর করার জন্য এই চুক্তি অনেক কার্যকর হবে।

চুক্তি স্বাক্ষরের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘এটি রাজনৈতিক, কৌশলগত ও অর্থনৈতিক’ উপাদানগুলো যুক্ত হয়েছে।’

ইরানের সবচেয়ে বড় ব্যবসায়ীক অংশীদার হচ্ছে চীন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগে ও পরে তেহরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল চীন। 

 

হরমুজের কাছে ডুবে গেছে ভারতীয় জাহাজ ‘হাজি আলী’

অস্ত্রবাহী একটি জাহাজ জব্দ করেছে ইরান

স্টারমারে আস্থা নেই জানিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

ট্রাম্পকে সতর্কভাবে তাইওয়ান ইস্যু সামলানোর পরামর্শ সির, অন্যথায় ‘সংঘর্ষ’

ভারতীয় ‘জম্বি ড্রাগে’ ছেয়ে যাচ্ছে আফ্রিকার বাজার

ফুরিয়ে গেছে ডিজেল-ফার্নেস অয়েল, জ্বালানি সংকটে বিপর্যস্ত কিউবায় বিক্ষোভ

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ে নিষেধাজ্ঞা বিজেপি সরকারের

ফুটবল বিশ্বকাপ: যুদ্ধের আবহে ভিসা অনিশ্চয়তা নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান, লাখো মানুষের বিদায়

দিল্লিতে বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ২

ইরান যুদ্ধের মধ্যে ইরাকেও হামলা চালিয়েছিল সৌদি আরব