হোম > বিশ্ব

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও জুরিখ

চলতি বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে যথাক্রমে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের জুরিখ। এর পরেই রয়েছে সুইজারল্যান্ডের আরেক শহর জেনেভা। এরপর নিউইয়র্ক এবং হংকং। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত জরিপে এ তথ্য জানিয়েছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।

ইআইইউর বরাতে রয়টার্স জানায়, স্থানীয় মুদ্রায় দুই শতাধিক পণ্য ও সেবার মূল্য বিবেচনায় নিয়ে এ বছর মূল্য বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ, যা গত বছর ছিল ৮ দশমিক ১ শতাংশ। গতবারের তুলনায় এই হার কিছু কম হলেও ২০১৭ থেকে ২০২১ সালের মূল্যবৃদ্ধির প্রবণতার চেয়ে তা বেশি। চলতি বছরও বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়-সংকট এখনো শেষ হয়নি।

গত ১১ বছরে ৯ বারই বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষস্থান দখল করল সিঙ্গাপুর। এর কারণ হচ্ছে, দেশটিতে জীবনযাপন অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে। দেশটিতে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণের কারণে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিবহন ব্যয় হয় সেখানে। এ ছাড়া সেখানে সবচেয়ে ব্যয়বহুল পণ্যদ্রব্যের মধ্যে পোশাক, মুদিপণ্য ও অ্যালকোহল রয়েছে। অন্যদিকে জুরিখে মুদিপণ্য, গৃহস্থালি পণ্যসামগ্রী ও চিত্তবিনোদনের ব্যয় সবচেয়ে বেশি।

ইআইইউ আরও জানায়, জেনেভা ও নিউইয়র্ক একসঙ্গে তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হংকং, ষষ্ঠ স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস।

নিজের ছবিযুক্ত ‘দেশপ্রেমিক পাসপোর্ট’ উন্মোচন করলেন ট্রাম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫৫ হাজারের বেশি

দ্বিপক্ষীয় সহযোগিতায় তিস্তা গুরুত্বপূর্ণ প্রকল্প, তৃতীয় পক্ষকে লক্ষ্য নয়: চীন

ইতালিতে ৩ খুন: হত্যাকাণ্ডের দিনই রাজনৈতিক আশ্রয়ের অনুমতি পান শাহাদাত, নেপথ্যে কী

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নবজাতক জীবিত উদ্ধার

যুক্তরাষ্ট্রের চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান হিজবুল্লাহর

আফগানিস্তানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, কাঁপল পাকিস্তান-ভারতও

পরিবারের মন ভাঙার চেয়ে খুন করা সহজ ছিল—হবু স্বামী হত্যাকাণ্ডে তরুণীর স্বীকারোক্তি

টেক্সাসের সরকারি স্কুলে বাইবেল পাঠ বাধ্যতামূলক, শিক্ষকদের প্রতিবাদ

ইতালিতে ৩ বাংলাদেশি খুন: স্বদেশি পরিচিতের দিকে সন্দেহের তির