হোম > বিশ্ব

শিশুদের দেখাশোনা করেই দৈনিক ২ লাখ টাকা আয় করেন এই নারী!

৩৪ বছর বয়সী গ্লোরিয়া রিচার্ডস মূলত মঞ্চে অভিনয় করেন। কিন্তু অভিনয়ের ব্যস্ততা না থাকলে সম্পদশালী ব্যক্তিদের বাচ্চা দেখাশোনা করেন তিনি। আর এ কাজটি করেই প্রতিদিন ২ হাজার ডলার আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ১৪ হাজার টাকা!

‘সিএনবিসি মেক ইট’ অনুষ্ঠানে নিজের কাজের সুবিধা অসুবিধা নিয়ে এক আলাপচারিতায় এ তথ্যটি দিয়েছেন গ্লোরিয়া।

শুধু টাকাই নয়, বাচ্চা দেখাশোনা করে গ্লোরিয়া আরও যেসব সুযোগ-সুবিধা পান তা অনেকের কাছেই অকল্পনীয়। এ কাজটি প্রায়ই তাঁকে জেট বিমান কিংবা প্রমোদতরীতে চড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভ্রমণের সুযোগ করে দেয়। এ ছাড়া আবাসন সুবিধা তো আছেই।

বিপুল আয়ের জন্যই বছরের নির্দিষ্ট একটি সময় কাজটি করেন গ্লোরিয়া। বাকি সময়টুকু তিনি ভোগ-বিলাস আর মঞ্চনাটক করে বেড়ান।

গ্লোরিয়া বলেন, ‘বছরে বড়জোর দুই মাস কাজ করি আমি। এতে বাকি মাসগুলো আমার দারুণ কেটে যায়।’

কাজের সম্পর্কে আরও বিস্তৃত আলোচনা করতে গিয়ে গ্লোরিয়া জানান, বিলিয়নিয়ারদের বাড়িতে ন্যানির কাজ করতে গিয়ে শুধু যে বাচ্চা দেখাশোনা করতে হয়, তা নয়। এসব শিশুকে পড়ানো কিংবা ঘোরাফেরা করার রুটিনও সমন্বয় করেন তিনি। এসবের জন্য দিনে ১২ থেকে ১৫ ঘণ্টা ব্যস্ত থাকতে হয় তাঁকে।

বিপুল অর্থ সম্পদের মালিকেরা মূলত ব্যস্ততার জন্য তাঁদের সন্তানকে বিশ্বাসযোগ্য কারও কাছে রাখতে চান, যারা শিশুদের আদরযত্নে বড় করে তুলবে। এ কাজে গ্লোরিয়া এতটাই বিশ্বস্ত যে-একবার একটি ইতালিয়ান বোর্ডিং স্কুলে সন্তানদের নামের শেষে তাঁর নামের উপাধি বসিয়ে দিয়েছিলেন বাবা-মায়েরা।

তবে বিলিয়নিয়ারদের সঙ্গে কাজ করার কিছু ঝামেলাও রয়েছে। একবার সুইজারল্যান্ডে তিন সপ্তাহ কাজের পর একটি পরিবার জানিয়ে দিয়েছিল তাঁকে বেতন দিতে পারবে না, কারণ টাকা নেই। গ্লোরিয়া বলেন, ‘কারও কাজ পছন্দ না হলে তাঁরা এভাবেই প্রতিক্রিয়া জানাবে। আপনাকে সোজা টাকা দেওয়া বন্ধ করে দেবে।’

এবার আফ্রিকায় ‘সফল অভিযান’ শেষে সৈন্যদের ফিরিয়ে নিলেন ট্রাম্প, বাস্তবতা ভিন্ন

তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে সড়কের পিচ, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসবে বিঘ্ন

খামেনির শেষ শ্রদ্ধায় ইরানে সৌদি প্রতিনিধি, বাদশাহ ও যুবরাজের শোকবার্তা

জেন জি অলস, এদের ইরান পাঠিয়ে দেওয়া উচিত: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

‘তোমার মতো হাজারটা স্বামী রাখতে পারি’: স্ত্রীর মন্তব্যকে হত্যায় প্ররোচনা বলল ভারতীয় হাইকোর্ট, কমাল সাজা

খামেনির শেষ শ্রদ্ধায় মানুষের ঢল, কাঁদাচ্ছে পাশেই রাখা ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন

মোনাকোতে পার্সেল বোমা হামলা—ইউক্রেনীয় নারীকে খুঁজছে ইন্টারপোল

চীন থেকে যুদ্ধবিমান কেনা ও তিস্তা প্রকল্পে নজর রাখছে ভারত

পাকিস্তান থেকে পাচার হচ্ছে ‘গর্ভফুল’, কী কাজে লাগে

হরমুজে অস্বস্তিকর শান্ত পরিস্থিতি, জব্দ জাহাজ ও হাঙরশিকারিদের দেখল বিবিসি