হোম > বিশ্ব > এশিয়া

জালিয়াতির সাজা বাতিল হলো জিমি লাইয়ের

আজকের পত্রিকা ডেস্ক­

জিমি লাই। ছবি: সংগৃহীত

হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাইকে রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা এবং জালিয়াতি মামলায় আলাদাভাবে দণ্ড প্রদান করা হয়েছিল। তবে গতকাল বৃহস্পতিবার তাঁকে জালিয়াতি মামলা থেকে অব্যাহতি দেন হংকংয়ের একটি আদালত। তবে রাষ্ট্রীয় নিরাপত্তার মামলায় তিনি এখনো দণ্ডপ্রাপ্ত।

লাইকে ২০২২ সালের ডিসেম্বরে জালিয়াতির মামলায় ৫ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল, অ্যাপল ডেইলির প্রধান কার্যালয়ের লিজের শর্ত ভঙ্গ করে তিনি গোপনে সেখানে ডিকো কনসালট্যান্টস লিমিটেড নামের একটি বেসরকারি কোম্পানি চালাচ্ছিলেন।

তবে জালিয়াতির দণ্ড বাতিল হলেও, বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহমূলক উপাদান প্রকাশের অভিযোগে জাতীয় নিরাপত্তা মামলায় ২০ বছরের সাজা বহাল থাকায় লাই কারাগারেই থাকবেন।

গতকালের আইনি জয় বেইজিংয়ের কট্টর সমালোচক হিসেবে লাইয়ের জন্য এক বিরল সাফল্য। তিনি একাধিক মামলার মুখোমুখি হয়েছেন এবং আদালতে নিজেকে ‘রাজনৈতিক বন্দী’ বলে বর্ণনা করেছেন।

এদিকে, লাইয়ের সন্তানেরা বলেছেন, পাঁচ বছরের বেশি সময় একাকী কারাবাসের ফলে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এভাবে চললে কারাগারেই তাঁর জীবনাবসান হতে পারে। লাইয়ের ডান চোখে রেটিনাল ভেইন অবস্ট্রাকশন, উচ্চ রক্তচাপ, হৃৎকম্পন এবং ক্রমাগত শ্রবণশক্তি হ্রাসের সমস্যা রয়েছে।

জিমি লাইয়ের ছেলে সেবাস্তিয়ান লাই বলেন, তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়াই সঠিক পদক্ষেপ।

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তে যুক্ত ১০ কর্মকর্তাকে বরখাস্ত করল এফবিআই

মরক্কোয় প্রাসাদ কিনে স্থায়ী হতে চেয়েছিলেন এপস্টেইন

লেবার পার্টির দুর্গে উপনির্বাচনে জিতল উদার গ্রিন পার্টি

১৩৩ সেনার প্রাণহানি এবং ২৭টি সেনা চৌকি দখলসহ তালেবানের যেসব ক্ষয়ক্ষতির দাবি পাকিস্তানের

মুখ্যমন্ত্রিত্ব হারিয়েছিলেন যে মামলায়, সেটাতে খালাস পেলেন কেজরিওয়াল

ব্রিটিশ নিষেধাজ্ঞার মুখে রোসাটম, রূপপুর পরমাণু প্রকল্পে কী প্রভাব পড়বে

ইরান আক্রমণের পথ খোলা রেখেছেন ট্রাম্প, দীর্ঘমেয়াদি যুদ্ধের চিন্তা নেই: ভ্যান্স

রাজনৈতিক সম্মেলনের আগে ৯ শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে সরাল চীন

পাকিস্তানি হামলা বন্ধ, ব্যাপক সংঘাতে জড়াতে অনিচ্ছুক তালেবান

অগ্রগতি হলেও ফলাফল ছাড়াই শেষ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, ঝুলে রইল যুদ্ধের শঙ্কা