হোম > বিশ্ব

ভবিষ্যতে তিনটি পথ দেখছেন বোলসোনারো: গ্রেপ্তার, হত্যা অথবা নির্বাচনে বিজয়  

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বিভিন্ন সময় আলোচনায় আসেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন মন্তব্য করেন, যা বিশ্ব গণমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়। এবার তিনি এক অনুষ্ঠানে বলেন, ভবিষ্যতে আমার জন্য তিনটি পথ দেখছি তা হলো—গ্রেপ্তার হওয়া, হত্যার স্বীকার অথবা নির্বাচনে বিজয় লাভ করা।     

বেশ কিছুদিন হলো আগামী নির্বাচনে ইলেকট্রনিকস ভোটিং নিয়ে সমালোচনা করে আসছিলেন বোলসোনারো। তিনি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। শনিবার খ্রিষ্টান নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এসব কথা বলেন। 

গত বুধবার দেশটির নির্বাচনব্যবস্থার প্রধান বলেছেন, ইলেকট্রনিকস ভোটিং পদ্ধতিতে কোনো সমস্যা নেই। তিনি এই পদ্ধতি গ্রহণের জন্য আলোচনা করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে বোলসোনারো ২০২২ সালে নির্বাচন পদ্ধতির সমালোচনা করেন। তিনি বারবার বলে আসছেন, এমন নির্বাচন তিনি মানবেন না।  

খ্রিষ্টান নেতাদের উদ্দেশে তিনি বলেন, `আমাদের এমন এক প্রেসিডেন্ট আছেন, যিনি ভাঙন কামনা করেন না বা উসকে দেন না। কিন্তু জীবনের সবকিছুরই একটা সীমা আছে।'

নির্বাচনে বোলসোনারোর প্রচারের জন্য অসংখ্য ব্রাজিলিয়ান সমর্থক রাস্তায় নেমেছিলেন। 

কোভিড-১৯ মহামারি মোকাবিলায় তাঁর সরকারের পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে।

ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যু প্রায় ১০ হাজার, জার্মানিতেই ৫১২০

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

দুই দিনে ১৭০ ইরানি স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ১৪

রাফাহ থেকে গাজা শাসন শুরুর পরিকল্পনা বোর্ড অব পিসের, ‘মানবিক অঞ্চলের’ ইঙ্গিত

কুয়েত-বাহরাইনের চার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি ইরানের

এক বছর পর নিজ দেশে ফিরল ৪ ভারতীয়

ইউক্রেন পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যেই ন্যাটোর সঙ্গে যুদ্ধে জড়াতে চাচ্ছেন কি পুতিন

ইরানে ২০ গুণ শক্তিশালী আঘাত করেছি, তারা এখন চুক্তির জন্য ফোন করছে: ট্রাম্প

ইরানে ফের মার্কিন হামলা, ভেস্তে যাওয়ার মুখে যুদ্ধবিরতি