হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানসহ ছয় প্রদেশে সক্রিয় ইরানের প্রতিরক্ষাব্যবস্থা

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যাটারি। ছবি: এএফপি

রাজধানী তেহরানসহ অন্তত ছয়টি প্রদেশে সক্রিয় করা হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। গত শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই খবর এল। ইসরায়েলের চালানো ধারাবাহিক হামলা ঠেকাতে ইরানের আকাশে বিভিন্ন অঞ্চলে গোলাগুলির শব্দ ও বিস্ফোরণের ঝলক দেখা গেছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, তেহরান, হরমোজগান, কেরমানশাহ, লোরেস্তান, পশ্চিম আজারবাইজান ও খুজেস্তান প্রদেশে প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। এ ছাড়া মধ্যাঞ্চলের কোম প্রদেশেও বিপুলসংখ্যক ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে বলে জানায় সংস্থাটি।

সংবাদ সংস্থাটি আরও জানায়, এসব অঞ্চলের আকাশে ‘শত্রুর’ ড্রোন ও অন্যান্য বিমানের উপস্থিতি শনাক্ত করার পর ইরানি বাহিনী সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে রাতের আকাশে বিস্ফোরণ ও গোলাগুলির আলোর ঝলক দেখা গেলেও তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

রাষ্ট্রীয় টেলিভিশনও একই ধরনের প্রতিবেদন প্রচার করেছে, যেখানে বলা হয়েছে—তেহরান ও অন্যান্য প্রদেশের আকাশে ‘শত্রু লক্ষ্যবস্তু’ শনাক্ত করে প্রতিরক্ষা বাহিনী পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই আকাশ প্রতিরক্ষা সক্রিয় করার ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে, ইরান ব্যাপক একটি পাল্টা হামলার প্রস্তুতিতে রয়েছে এবং দেশটির সামরিক নেতৃত্ব সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল এর আগেই ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানিবিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে, যার জবাবে ইরান একাধিকবার ‘ধ্বংসাত্মক পাল্টা আঘাত’ হানার ঘোষণা দিয়েছে।

আরও খবর পড়ুন:

হামলায় মোজতবা খামেনির মুখে আঘাত, ফেটেছে পায়ের হাড়

ব্যারেল প্রতি তেলের দাম ২০০ ডলার হবে, প্রস্তুত থাকুন: ইরান

মধ্যপ্রাচ্যে ইরানের নিশানা এবার মার্কিন-ইসরায়েলি ব্যাংকসহ গুগল, মাইক্রোসফটের অফিস

হরমুজ প্রণালিতে ভারতগামী থাই জাহাজে হামলা

গ্যাস-সংকটে দিল্লি হাইকোর্ট, আইনজীবীদের পাতে নেই বিরিয়ানি-শাহি পনির

যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন

ইরান সংকট: সাড়ে ১৫ হাজার কোটি টাকা ক্ষতির মুখে থাইল্যান্ডের পর্যটন

ইরান-লেবানন থেকে ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্র, নির্ঘুম রাত কাটছে তটস্থ ইসরায়েলিদের

আমেরিকাজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন, যুক্তরাষ্ট্রে হুমকির মুখে: প্রতিবেদন

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট