হোম > বিশ্ব

সুয়েজ খালে ট্রাফিক জ্যাম

বড় আকারের একটি কনটেইনার জাহাজ আটকে পড়ায় সুয়েজ খালে প্রায় বন্ধ হয়ে গেছে চলাচল পথ। গতকাল মঙ্গলবার জাহাজটি খালের মধ্যে আটকে যায়। সেটি উদ্ধারে সাতটি টাগবোট নিয়োজিত করায় জট আরও বেড়েছে। 

জাহাজটির ওজন ২ লাখ টন। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে সেটি আটকে যায় বলে বন্দরের এজেন্টরা জানিয়েছে।

সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, খালে প্রায় ১৫টি জাহাজ আটকে আছে। যেখানে ২০২০ সালে প্রায় ১৯ হাজার জাহাজ এই পথ দিয়ে চলাচল করেছে। 

বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশই এই সুয়েজ খালকেন্দ্রিক। এটি মিশরের অর্থনীতির অন্যতম শক্তি।

সিঙ্গাপুরভিত্তিক শিপব্রোকার বিআরএস বাক্সির ব্যবস্থাপনা পরিচালক অশোক শর্মা বলেছেন, জাহাজটি দ্রুত সরাতে হবে। এটি করতে সময় নিলে অন্য জাহাজগুলো বড় সমস্যায় পড়বে।

জানা যায়, দুটি এলএনজি ট্যাংকার পাশাপাশি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।  যে জাহাজটি আটকা পড়েছে সেটি পানামায় নিবন্ধনকৃত, নাম এভার গ্রিন। জাহাজটি চীন থেকে নেদারল্যান্ডসে পণ্য নিয়ে যাচ্ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা খুব বিরল । এতে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়বে।

সূত্র: সিএনএন

পুলিশকে ফাঁকি দিয়ে বিক্ষোভে যাওয়ার অনলাইন গেম ভাইরাল ভারতে

ফিলিস্তিনি জলপাইচাষিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট হত্যার ষড়যন্ত্র, নরওয়ের কিশোরের ২০ বছরের সাজা

মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট জ্বালানি রপ্তানি করছে ইরান

অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক

বিপজ্জনক দিকে মোড় নিয়েছে আলবেনিয়ার ছাত্র আন্দোলন

নিজ বাসা থেকে আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

যুক্তরাজ্যে কোকেন সেবনের পর অচেতন, দুবাইয়ের রাজবধূ কে এই মাহরাহ

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে আংটি বদল করলেন ৩০ বছরের ইনফ্লুয়েন্সার

বাসায় গিয়ে অভিজিৎকে সতর্ক করল পুলিশ, ‘তেরঙ্গা মিছিলে’ অনড় ককরোচরা