হোম > বিশ্ব

প্রথম নারী উপাচার্য পেল ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয় 

ভারতের উত্তর প্রদেশে অবস্থিত প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক নাইমা খাতুন। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে এই প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতের রাষ্ট্রপতি মুর্মু ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক নাইমা খাতুনকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। তার আগে দেশটির শিক্ষা মন্ত্রণালয় নাইমা খাতুনকে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নাইমা খাতুনের মনোনয়ন চূড়ান্ত করে। অধ্যাপক নাইমা খাতুন আগামী পাঁচ বছর এই পদে দায়িত্ব পালন করবেন।

ভারতের ইতিহাসে অন্যতম প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নাইমা। অবশ্য তাঁর আগে ১৯২০ সালে বেগম সুলতান জাহান বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর বা আচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক নাইমা খাতুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। এখান থেকে মনোবিজ্ঞানের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৮৮ সালে একই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৬ সালে অধ্যাপক হন। পরে ২০১৪ সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ওমেনস কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন। মাঝে এক বছর আফ্রিকার দেশ রুয়ান্ডার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঠদান করেছেন তিনি।

উল্লেখ্য, ১৮৭৫ সালে মোহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হয়। ১৯২০ সালে সেটিকে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। ২০২৩ সালের এপ্রিলে তৎকালীন উপাচার্য ও বিজেপি সহসভাপতি তারিক মনসুরের মেয়াদ শেষ হয়। কিন্তু দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়টিতে কোনো পূর্ণাঙ্গ উপাচার্য ছিলেন না। অবশেষে নিয়োগ পেলেন নাইমা।

ট্রাম্পের মুখে আল্লাহর নাম, তবে ক্ষুব্ধ কেন মুসলিমরা

সার্বভৌমত্ব রক্ষায় সর্বস্ব নিয়ে প্রস্তুত ইরানের জনগণ—পররাষ্ট্র মুখপাত্র

হরমুজ প্রণালির ‘সুরক্ষায়’ মার্কিন জোটে যোগ দিতে প্রস্তুত আরব আমিরাত

প্রত্নতত্ত্ব নিয়ে রাজনীতি ও মনমতো ব্যাখ্যায় চলছে পশ্চিম তীরের জমি দখল

ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপে পুরো অঞ্চল পুড়বে: গালিবাফ

প্রায় কাছাকাছি চলে এসেছিল শত্রুরা—যেভাবে উদ্ধার হলেন নিখোঁজ মার্কিন ক্রু

এপস্টেইন নথিতে নাম থাকার ব্যাখ্যা দিলেন জিজি হাদিদ

ইরানের বিক্ষোভকারীদের অস্ত্র পাঠিয়েছিলাম, কুর্দিরা মেরে দিয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা কমান্ডার নিহত

সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প