হোম > বিশ্ব

করোনার উৎস খোঁজার এটাই শেষ সুযোগ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

করোনার উৎস খুঁজতে নতুন একটি টাস্কফোর্স গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বুধবার এই টাস্কফোর্স গঠন হয়। নতুন টাস্কফোর্স গঠনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, এটি হতে পারে করোনার উৎস খোঁজার শেষ সুযোগ। পাশাপাশি চীনকেও করোনার প্রথম দিকের তথ্য দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২৬ বিশেষজ্ঞকে মনোনয়ন দেওয়া হয়েছে দ্য অরিজিন অন নোভেল প্যাথোজেনস (সাগো) নামের টাস্কফোর্সটিতে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ জরুরি বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, নবগঠিত উপদেষ্টা গোষ্ঠীই সম্ভবত কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল নির্ধারণের শেষ সুযোগ হতে পারে। 

দেড় বছরের বেশি সময় আগে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। তবে কীভাবে এটি ছড়িয়েছে সেটি এখনো জানা যায়নি। 

ধারণা করা হয়, উহানের একটি বাজারে প্রাণী থেকে মানবদেহে ছড়িয়েছে এই ভাইরাস। আবার অনেক বিশেষজ্ঞই বলেছেন, উহানের ল্যাব থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন টাস্কফোর্সও করোনার উৎস খুঁজতে এই দুটি দিক নিয়ে পর্যবেক্ষণ করবে। 

তবে ল্যাব থেকে করোনা ছড়ানোর বিষয়টি অস্বীকার করে চীন। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি তদন্ত দল করোনার উৎস খুঁজে বের করতে চীন গিয়েছিল। ওই দলের পক্ষ থেকে বলা হয়, বাদুড় থেকেই এসেছে করোনা তবে কীভাবে এসেছে তা নিয়ে বিস্তারিত তাঁরা জানাতে পারেননি।

পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, চীনের স্বচ্ছতার অভাবে তদন্ত দলের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস