হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আবুধাবিতে ৭৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

আজকের পত্রিকা ডেস্ক­

র‍্যাফেল ড্র-এর উপস্থাপকদের ফোন কলে বেলালকে পাওয়া যায়নি। ছবি: গালফ নিউজের সৌজন্যে

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‍্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা) জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। ভাগ্যবান এই ব্যক্তির নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবিতেই বসবাস করেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিগ টিকিটের ইতিহাসে অন্যতম বৃহৎ এই জ্যাকপট। তবে র‍্যাফেল ড্র-এর উপস্থাপক রিচার্ড এবং বুশরার ফোন কলে বেলালকে পাওয়া যায়নি। তাঁর বিজয়ী টিকিট নম্বর ০৬১০৮০। গত ২৪ জুন টিকিটটি কিনেছিলেন বেলাল।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবে।

উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত ২৭৫ নম্বর ড্র সিরিজে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশেদ সালেম আল ধাহেরি। এ ছাড়া, সাপ্তাহিক ই-ড্রতে দেড় লাখ দিরহাম পুরস্কার বিজয়ীদের মধ্যে ছিলেন আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী।

নৈশভোজের পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, কয়েকটি ইস্যুতে অগ্রগতির আভাস

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক, চলতে পারে কালও

ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের কথা নিশ্চিত করল হোয়াইট হাউস

ইরানের ৭০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে তিন তুখোড় কূটনীতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সফলতা কামনায় পিটিআই ও টিটিএপির দোয়া

পাকিস্তানের মধ্যস্থতায় মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা শুরু, বড় সাফল্যের অপেক্ষায় পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় যোগ দিচ্ছে চীন

ইরানের জব্দ অর্থ ছাড়ের খবর প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক