হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

এবার নিজের স্বাক্ষরসংবলিত ডলার আনছেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের নোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর থাকবে। দেশের মুদ্রায় এ ধরনের পরিবর্তন নজিরবিহীন। বিভাগটি বলেছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই সিদ্ধান্তের ফলে ট্রাম্প হবেন প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট, যার স্বাক্ষর দেশের মুদ্রায় থাকবে। ধারণা করা হচ্ছে, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের স্বাক্ষরের পাশে ট্রাম্পের নাম যুক্ত হবে এবং এক শতাব্দীরও বেশি সময় ধরে নোটে থাকা যুক্তরাষ্ট্রের ট্রেজারারের নামটি সরিয়ে দেওয়া হবে।

এক বিবৃতিতে বেসেন্ট বলেন, ‘আমাদের মহান দেশ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের ঐতিহাসিক অর্জনকে স্বীকৃতি দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো তাঁর নাম বহনকারী মার্কিন ডলার নোট। আর যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ সময়ে এমন ঐতিহাসিক মুদ্রা প্রকাশ করাই যথাযথ।’

এর আগে, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাম্পের ছবিসংবলিত ২৪ ক্যারেটের এক বিশেষ স্বর্ণমুদ্রার চূড়ান্ত নকশা অনুমোদন করে দেশটির ফেডারেল আর্টস কমিশন। গত ১৯ মার্চ কমিশন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করে। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে স্মারক মুদ্রাটি প্রকাশ করা হবে।

অনুমোদিত নকশা অনুযায়ী, স্বর্ণমুদ্রার সামনের অংশে ট্রাম্পের স্যুট-টাই পরা একটি গাম্ভীর্যপূর্ণ ছবি থাকবে। ছবিতে তাঁকে একটি ডেস্কে হাত রেখে সামনের দিকে ঝুঁকে থাকা অবস্থায় দেখা যাবে। মুদ্রার ওপরের অংশে খিলান আকৃতিতে লেখা থাকবে ‘লিবার্টি’ এবং তার নিচেই ‘১৭৭৬’ ও ‘২০২৬’ সাল উল্লেখ করা থাকবে। নিচের অংশে লেখা থাকবে ‘ইন গড উই ট্রাস্ট’। এ ছাড়া মুদ্রার একপাশে সাতটি এবং অন্যপাশে ছয়টি তারকা খচিত থাকবে।

মুদ্রার উল্টো পিঠে ডানা মেলা একটি ইগলের ছবি থাকবে, যার ডান পাশে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা’ এবং বাঁ পাশে ‘ই প্লুরিবুস উনুম’ কথাটি লেখা থাকবে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, কোনো জীবিত প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় ব্যবহার করা নিষিদ্ধ। তবে মার্কিন মিন্টের ডিজাইন ম্যানেজমেন্ট অফিসের ভারপ্রাপ্ত প্রধান মেগান সুলিভান জানান, ট্রেজারি সেক্রেটারির বিশেষ স্মারক মুদ্রা অনুমোদনের ক্ষমতা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই নকশাটি পছন্দ করেছেন।

হোয়াইট হাউসে ট্রাম্পের বিশেষ সহকারী ও কমিশনার চেম্বারলেইন হ্যারিস বলেন, ‘এটি প্রেসিডেন্টের একটি অত্যন্ত শক্তিশালী এবং কঠোর প্রতিচ্ছবি। দেশের ২৫০তম বছরে দায়িত্ব পালনরত একজন প্রেসিডেন্টের ছবি স্মারক মুদ্রায় থাকা যৌক্তিক।’ অন্য এক কমিশনার জেমস ম্যাকক্রেরি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বড় আকারের জিনিস পছন্দ করেন, তাই মুদ্রার আকার যতটা সম্ভব বড় করার প্রস্তাব করা হয়েছে।

প্যারাস্যুটে ইরানে নামতে পারে ২ হাজার মার্কিন সেনা

ইরান যুদ্ধে জড়াল হুতিরা, বন্ধের মুখে বিশ্ববাণিজ্যের আরেকটি রুট

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ‘উন্নত ড্রোন’ এখন ইরানে পাঠাচ্ছে রাশিয়া

দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ ৫০০ মার্কিন সেনার ওপর হামলার দাবি ইরানের

হরমুজে বাণিজ্য রক্ষায় টাস্কফোর্স গঠন করবে জাতিসংঘ

যুদ্ধে হুতিদের যোগদান যে কারণে ইসরায়েলের মাথাব্যথার কারণ হবে

যুদ্ধের কারণে ফুরিয়ে আসছে যুক্তরাজ্যের ওষুধের মজুত

ইরানের প্রেসিডেন্ট ও শাহবাজ শরিফের ঘণ্টাব্যাপী ফোনালাপ, ইসলামাবাদে বসছেন চার দেশের পররাষ্ট্রমন্ত্রী

ফোনালাপে নেতানিয়াহুকে উচ্চ স্বরে তিরস্কার করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট