হোম > বিশ্ব > চীন

শুল্ক বাতিল না হলে ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা হবে না: চীন

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ছবি: সংগৃহীত

বাণিজ্যযুদ্ধ সমাধানে আলোচনায় বসতে চাইলে যুক্তরাষ্ট্রকে আগে চীনা পণ্যের ওপর থেকে আরোপিত শুল্ক বাতিল করতে হবে। বিশ্বব্যাপী চলমান বাণিজ্যযুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রকে এমন প্রস্তাব দিয়েছে বেইজিং। চীন বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি এ সমস্যার সমাধান করতে চান, তবে অবশ্যই আগে আরোপিত শুল্ক বাতিল করবেন। এতে বোঝা যাবে, তিনি চলমান বাণিজ্যযুদ্ধ সমাধানে আগ্রহী কি না।

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ ক্রমেই তীব্র হচ্ছে। সম্প্রতি শুল্ক আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্র থেকে অর্ডার করা বোয়িং বিমান ফেরত পাঠিয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি চীনের প্রতি তাঁর অবস্থান কিছুটা নরম করেছেন বলে মনে হচ্ছে। তিনি বলেছেন, তিনি চীনা আমদানির ওপর এখন পর্যন্ত যে শুল্ক আরোপ করেছেন, তা ‘উল্লেখযোগ্যভাবে কমে আসবে, তবে শূন্য হবে না’।

শুল্কযুদ্ধ নিয়ে চীনের সবচেয়ে কঠোর বিবৃতিগুলোর মধ্যে একটি দিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়াদং। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ‘সত্যিই’ সমস্যাটির সমাধান করতে চায়, তাহলে তাদের চীনের বিরুদ্ধে আরোপিত সকল ‘একতরফা শুল্ক ব্যবস্থা’ প্রত্যাহার করা উচিত। তিনি আরও বলেন, ‘যে ঘণ্টা বেঁধেছে, তাকেই এটি খুলতে হবে।’ অর্থাৎ সমস্যা যিনি তৈরি করেছেন, সমাধানও তাঁকে করতে হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও জিয়াকুন বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে ‘কোনো আলোচনা বা দর-কষাকষি হয়নি, চুক্তিতে পৌঁছানো তো দূরের কথা। তিনি আরও বলেন, এর বিপরীতে যেকোনো প্রতিবেদন ‘মিথ্যা’।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, কিছু দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা ‘জারি’ রয়েছে। তবে বুধবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, ‘এখনো কোনো আলোচনা শুরু হয়নি।’

দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ ও আলোচনার ভবিষ্যৎ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চীন স্পষ্টভাবে শুল্ক প্রত্যাহারকে আলোচনার পূর্বশর্ত হিসেবে দেখতে চাইছে, কিন্তু যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে।

গাজায় সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়াসহ যে ৫ দেশ, কমান্ডার কে

‘চৌরঙ্গী’র স্রষ্টা শংকর মারা গেছেন

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

বাংলাদেশি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে প্রতারণা, কাশ্মীরে ৪ জনের নামে মামলা

ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ

ব্রিটিশ বিমানঘাঁটি থেকে ইরানে হামলার ট্রাম্পের পরিকল্পনা আটকে দিলেন স্টারমার

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি