হোম > বিশ্ব

এবার একযোগে পদত্যাগ করলেন ব্রাজিলের তিন বাহিনীর প্রধান

ব্রাজিলের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধানেরা একযোগে পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করার অযৌক্তিক চেষ্টা করছেন বলে অভিযোগ তুলে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মার্চ) তারা পদত্যাগ করেন।  

এর আগে গত সোমবার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগের পর  ব্রাজিলের মন্ত্রিসভায় বড় রদবদল আনেন বলসোনারো। 

করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

চলতি মাসের শুরুতে করোনা নিয়ে ‘ঘ্যানঘ্যান’ করা বন্ধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বলসোনারো। যেখানে  সম্প্রতি দেশটিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

ব্রাজিলে এ পর্যন্ত ৩ লাখ ১৪ হাজারের মতো মানুষ করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ২৫ লাখ।

সূত্র: বিবিসি

ইরানের বিক্ষোভে এক কিশোরীর শেষ প্রতিরোধের খবর প্রকাশ

বাইক দুর্ঘটনায় অস্কারজয়ী সংগীতশিল্পী গ্লেন হ্যানসার্ডের মৃত্যু

কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভের বিরুদ্ধে রাশিয়ার মামলা

সেনাদের মোবাইলে ধারণ করা ভিডিও বিপদ ডেকে আনছে মার্কিন বাহিনীর

অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার

নিউসমের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ রিপ্পির

টানা ২৪ ঘণ্টার বেশি উড়ে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়ার উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র-সৌদির হামলায় ইরাকে ইরান–সমর্থিত গোষ্ঠীর ‘২০ যোদ্ধা নিহত’

চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান