হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় তেহরানে ‘আগুনের নদী’, বিষাক্ত বৃষ্টির সতর্কতা জারি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের একাধিক তেলের ডিপোতে হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসপ্রাপ্ত তেলের ডিপো থেকে নিঃসরিত জ্বালানি শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থায় মিশে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। রাজধানীর রাস্তার পাশে সুয়ারেজ লাইনে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, তেহরান যেন ‘আগুনের নদী’তে পরিণত হয়েছে!

এক্স প্ল্যাটফর্মে ‘লিভিং ইন তেহরান’ নামক একটি সংস্কৃতি ও শিল্পবিষয়ক অ্যাকাউন্টের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, শহরের একটি দীর্ঘ রাস্তাজুড়ে নর্দমার ভেতর দিয়ে আগুনের শিখা বয়ে যাচ্ছে। তেহরানের সুয়ারেজ সিস্টেমে তেল ছড়িয়ে পড়ার কারণেই এই নজিরবিহীন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশের কারাজ শহরসহ মোট তিনটি এলাকায় তাদের জ্বালানি ডিপোগুলো ইসরায়েলি হামলার শিকার হয়েছে।

জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের পর পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কায় রেড ক্রিসেন্ট সোসাইটি সাধারণ নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে বাতাসে ছড়িয়ে পড়া রাসায়নিকের কারণে বৃষ্টি ‘বিষাক্ত’ হয়ে উঠতে পারে। এই বিষাক্ত বৃষ্টি ত্বকে লাগলে রাসায়নিক ক্ষত এবং ফুসফুসের মারাত্মক ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।

রেড ক্রিসেন্টের দেওয়া জরুরি নির্দেশনা:

১. বিস্ফোরণ-পরবর্তী বৃষ্টির সময় কোনো অবস্থাতেই ঘর থেকে বের হওয়া যাবে না।

২. বাইরে থাকা অবস্থায় দ্রুত কংক্রিট বা ধাতব ছাদের নিচে আশ্রয় নিতে হবে; গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে।

৩. বৃষ্টির পানি ত্বকের সংস্পর্শে এলে কোনোভাবেই ঘষা যাবে না; কেবল অবিরাম ঠান্ডা পানির ধারা দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে ফেলতে হবে।

৪. বৃষ্টির পানিতে ভেজা পোশাক দ্রুত বদলে ফেলে একটি সিল করা ব্যাগে ভরে রাখতে হবে।

তেল স্থাপনায় হামলার প্রেক্ষাপটে তেহরান প্রদেশে ব্যক্তিগত কার্ডের মাধ্যমে প্রতিদিনের জ্বালানি তেলের কোটা ৩০ লিটার থেকে কমিয়ে ২০ লিটারে নামিয়ে এনেছেন গভর্নর। ফার্স নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে।

তবে তেহরানের গভর্নর নাগরিকদের আশ্বস্ত করে বলেছেন, জ্বালানি সরবরাহের এই বিঘ্ন দ্রুতই সমাধান করা হবে। এই কৃচ্ছ্রসাধন নীতি মাত্র দুই-তিন দিনের জন্য কার্যকর থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আগের কোটা বহাল করা হবে। তিনি জনগণকে জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

ইরান যুদ্ধের ১০ দিনে মধ্যপ্রাচ্যে নিহত অন্তত ১৮০০

‘অপারেশন এপিক মিসটেক’—মার্কিন অভিযানকে উপহাস করে ইরানের হুঁশিয়ারি

ট্রাম্প বলুক আর না বলুক—ইরানকে মুক্ত করতে চায় কুর্দিরা

ইরান যুদ্ধে বড় মোড়, ন্যাটোর আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

অস্ত্র আমদানির শীর্ষে ইউরোপ

শিক্ষার্থীদের প্র্যাঙ্কে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

নাবালক অবস্থায় আটক, ২১ বছর পর বাংলাদেশিকে মুক্তির আদেশ কলকাতা হাইকোর্টের

মার্কিন ক্ষেপণাস্ত্রেই ইরানে ১৭৫ শিশুশিক্ষার্থী নিহত—ভিডিওতে মিলল অকাট্য প্রমাণ

ব্রিটিশ গণমাধ্যম মুসলিমদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে: গবেষণা