হোম > বিশ্ব

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় অন্তত ২৫ জেলে নিহত

নাইজেরিয়ার বর্নো রাজ্যে জঙ্গি হামলায় অন্তত ২৫ জন জেলে নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) জেলে অধ্যুষিত ডিকওয়া শহরে এই হামলা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

পুলিশ কমিশনার আবু উমর এ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে। পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

ডিকওয়া শহরের অবস্থান বোকো হারামের শক্ত ঘাঁটি সামবিসা জঙ্গলের কাছে। তবে এলাকাটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সেরও উপস্থিতি আছে। অঞ্চলটিতে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। 
 
পুনরুদ্ধার কার্যক্রমে সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা স্থানীয় বাসিন্দা বুলামা মোদু জানান, মোট ৩৩ জন জেলে নিহত হয়েছেন। এদের মধ্যে ২৫ জনের মরদেহ হামলার স্থান থেকে উদ্ধার করা হয়। আর বাকি ৮ জনের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। 

হামলার সময় পালিয়ে বেঁচে যাওয়া স্থানীয় এক বাসিন্দা জানান, কয়েক সপ্তাহ আগে সেনাবাহিনী জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালিয়েছিল। জেলেরা সেনাবাহিনীকে তথ্য দিচ্ছে বলে সন্দেহ করে জঙ্গিরা এ হামলা চালায়। তবে এই বিষয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ২০০৯ সাল থেকে লড়াই শুরু করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। 

ওয়াশিংটনের দাবি ‘অতিরঞ্জিত’, দ্বিতীয় দফার বৈঠক প্রত্যাখ্যান করল ইরান

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুকধারীর গুলিতে আট শিশু নিহত

ভারতের তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ২০

ঝাড়গ্রামে ভোটের প্রচারের ফাঁকে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদি

ইরান যুদ্ধে নিহত সর্বকনিষ্ঠ কুর্দি নারী যোদ্ধা গজল মোলান

ইরানের সঙ্গে বৈঠকে এবারও মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে জে ডি ভ্যান্স

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না তেহরান

চুক্তি করার এটাই শেষ সুযোগ, না হলে পুরো ইরান উড়িয়ে দেব—ফক্স নিউজকে ট্রাম্প

চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

আমাদের সেনারা শেষ নিশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে: ইরানি সেনাপ্রধান