হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুবাইয়ে লটারিতে ৩৩ লাখ টাকা জিতলেন বাংলাদেশি রাশেদ

আজকের পত্রিকা ডেস্ক­

৪৯ বছর বয়সী বাংলাদেশিপ্রবাসী মোহাম্মদ রাশেদ। ছবি: গালফ নিউজ

১৯ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন ৪৯ বছর বয়সী বাংলাদেশিপ্রবাসী মোহাম্মদ রাশেদ। চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এক ভিডিও থেকে জানতে পারেন আবুধাবির বিগ টিকিট লটারির কথা। এর পর থেকে লটারির টিকিট কিনতে থাকেন রাশেদ। সেই লটারিতে এবার ভাগ্য খুলল তাঁর। মোহাম্মদ রাশেদ বিগ টিকিটে জিতেছেন ১ লাখ দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৩ লাখ ১৪ হাজার টাকা।

রাশেদ বলেন, ‘আমি আর আমার বন্ধুরা ভিডিওগুলো দেখতাম। এরপর আমরা নিজেদের ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিই।’

সেই থেকে ১০ বন্ধু মিলে প্রতি মাসে টাকা জমিয়ে একটি করে টিকিট কেনা শুরু করেন রাশেদেরা। অবশেষে তাঁর ভাগ্য সুপ্রসন্ন হয়। আবুধাবি বিগ টিকিটের ২৭৮ সিরিজের ড্রতে ১ লাখ দিরহাম জিতে নেন তিনি।

রাশেদকে ফোন করে জানানো হয়, ১ লাখ দিরহাম জিতেছেন তিনি। তিনি ছয়জন ভাগ্যবান বিজয়ীর মধ্যে একজন, যারা মোট ৬ লাখ দিরহামের সান্ত্বনা পুরস্কার জিতেছেন।

রাশেদ বলেন, ‘যখন আমি বিজয়ী হওয়ার ফোনকল পেলাম, তখন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আমি সব সময় বিশ্বাস করতাম, একদিন আমার সুযোগ আসবেই।’

এই পুরস্কারের অর্থ তাঁর ১০ বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করা হবে বলে জানান রাশেদ। তিনি আরও বলেন, ‘আমার ভাগের টাকা দিয়ে কী করব, তা এখনো ঠিক করিনি। তবে কিছু অংশ পরিবারের কাছে পাঠাব এবং বাকিটা দিয়ে আমার ঋণ শোধ করব।’

রাশেদ আরও জানান, একবার জিতেই তাঁরা থেমে যাননি। বরং আবার টিকিট কিনেছেন নতুন জয়ের স্বপ্নে।

রাশেদ বলেন, ‘আমি ও আমার বন্ধুরা এরই মধ্যে আবার টিকিট কিনে ফেলেছি। পরবর্তী ড্রয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা। আমি সবাইকে বিগ টিকিটে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করি।’

ড্রোন হামলার পর ‘রাস তানুরা’ শোধনাগার বন্ধ করল সৌদি আরামকো

ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

ইরানে হামলার আগে স্কুলছাত্রীদের কথা ভাবা হলো না কেন— প্রশ্ন তসলিমা নাসরিনের

খামেনির মৃত্যুর পর আলোচনায় খোমেনির নাতি—কে এই হাসান

হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ইসরায়েল-সৌদিকে দিয়ে কি ইরানে মুক্তি আনতে চান, প্রশ্ন বার্নি স্যান্ডার্সের

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী