হোম > বিশ্ব > ইউরোপ

তীব্র শীতে কিয়েভে এক সপ্তাহ হামলা করবেন না পুতিন, কথা দিলেন ট্রাম্পকে

আজকের পত্রিকা ডেস্ক­

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপির সৌজন্যে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তীব্র শীতের কথা বিবেচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সপ্তাহ কিয়েভে হামলা না করার বিষয়ে সম্মত হয়েছেন। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে ক্যাবিনেট মিটিং চলাকালীন ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন।

ট্রাম্প জানান, তিনি ব্যক্তিগতভাবে পুতিনকে এ বিষয়ে অনুরোধ করেছিলেন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি যেন তিনি এক সপ্তাহ কিয়েভ ও আশপাশের শহরে হামলা না চালান, আর তিনি এতে রাজি হয়েছেন।’

ার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সাময়িক যুদ্ধবিরতির মূল কারণ হিসেবে ওই অঞ্চলের অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে কিয়েভে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে অবস্থান করছে এবং রুশ হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় চরম কষ্টে দিন কাটাচ্ছে।

ট্রাম্প এই সমঝোতাকে একটি বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এটি ছিল খুবই চমৎকার। অনেকে বলেছিল—পুতিনকে কল করে লাভ নেই, তিনি রাজি হবেন না। কিন্তু তিনি আমার অনুরোধ রেখেছেন।’

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরেই ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ওপর ব্যাপক ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে আসছে রাশিয়া। গত ২৪ জানুয়ারি কিয়েভে বড় ধরনের হামলার পর শহরটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। ট্রাম্পের এই ঘোষণার ফলে কিয়েভের বাসিন্দারা অন্তত এক সপ্তাহের জন্য কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চয়তা পাওয়া যায়নি।

ভারতে বাস–লরির সংঘর্ষে পুড়ে মারা গেল ১২ জন

দ্বীপ দখলের পরিকল্পনাকারী ‘শত্রুর’ আঞ্চলিক মিত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরানের

কংগ্রেসের অনুমতি ছাড়াই ইরানে সেনা পাঠাবেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক: আইএমও

লেবাননের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন, সামরিক সহায়তার ঘোষণা দিলেন মাখোঁ

বিবিসির নতুন বস হলেন গুগলের সাবেক নির্বাহী ম্যাট ব্রিটিন

ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ডের বিল চূড়ান্ত ভোটের পথে

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে আরও ১৬৩ কর্মীকে সরিয়ে নিল রাশিয়া

ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

যুক্তরাজ্যের কাছ থেকে ২০টি টাইফুন যুদ্ধবিমান কিনছে তুরস্ক