হোম > বিশ্ব

 টিকা বৈষম্য কমাতে বুস্টার ডোজ প্রয়োগ স্থগিতের আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার 

ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে করোনার টিকার বৈষম্য কমাতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বুস্টার ডোজ প্রয়োগ না করার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। 

 সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, আমি বুঝতে পারছি কেন দেশগুলো তাদের জনগণকে করোনার ডেলটা ধরন থেকে রক্ষার চেষ্টা করছে। কিন্তু যারা ইতিমধ্যেই বিশ্বব্যাপী ভ্যাকসিনের বেশির ভাগ সরবরাহ ব্যবহার করেছে তারা আবারও বুস্টার নেবে সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারি না। যেখানে সবচেয়ে দুর্বল মানুষগুলি এখনো অরক্ষিত রয়েছে। 

করোনার টিকার বৈষম্য নিয়ে শুরু থেকেই সরব বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইসরায়েল গত মাসে ষাটোর্ধ্বদের জন্য করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে। গত মঙ্গলবার জার্মানির পক্ষ থেকে বলা হয়, সেপ্টেম্বর থেকে দেশটিতে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের ডোজের তৃতীয় ডোজ দেওয়া শুরু হবে।

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র