হোম > বিশ্ব > ইউরোপ

তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গুলি, নিহত ৩

আজকের পত্রিকা ডেস্ক­

ঘটনাস্থলে তুরস্কের পুলিশ। ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম।

বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুনে এক পুলিশ কর্মকর্তা পিস্তল হাতে আড়ালে অবস্থান নিচ্ছেন। সে সময় একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন আততায়ী। তুরস্কের সংবাদমাধ্যম হাবেরতুর্ক জানিয়েছে, হামলাকারীদের কাছে লম্বা ব্যারেলের আগ্নেয়াস্ত্র ছিল।

পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় দুই হামলাকারী নিহত হন এবং তৃতীয় একজনকে জীবিত আটক করা হয়েছে। সংঘর্ষ চলাকালে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন।

ইসরায়েলি কনস্যুলেট-সংলগ্ন এলাকায় সব সময়ই কঠোর নিরাপত্তাব্যবস্থা ও সশস্ত্র পুলিশের উপস্থিতি থাকে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, গোলাগুলির ঘটনার পর ওই এলাকায় সশস্ত্র পুলিশ টহল দিচ্ছে।

ইরানে পরমাণু হামলার গুঞ্জন, হোয়াইট হাউসের তীব্র প্রতিবাদ

সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের, সেতুতে পতাকা উড়িয়ে প্রতিবাদ ইরানিদের

রাশিয়া ও চীনের আপত্তির পর হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের প্রস্তাব সংশোধন

বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘ঘরে থাকার’ পরামর্শ

সৌদি আরবের পেট্রোকেমিক্যাল স্থাপনায় আঘাত হানল ইরান

সাধারণ ইরানিদের ট্রেনে না চড়তে সতর্ক করল ইসরায়েল

উত্তর কোরিয়ার মিসাইল ব্যবহার করছে ইরান: নিরাপত্তা বিশ্লেষক

ইসরায়েলের হামলায় লক্ষ্যবস্তু এবার ইরানের পরিবহন ব্যবস্থা

ইরানের গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে মার্কিন হামলা, বড় বিস্ফোরণের খবর

আজ রাতেই পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে: ট্রাম্প