হোম > বিশ্ব > ইউরোপ

পারমাণবিক অস্ত্র বাড়াবে ফ্রান্স: মাখোঁ

আজকের পত্রিকা ডেস্ক­

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: এএফপি

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধের মধ্যে তিনি এমন ঘোষণা দিলেন।

আজ সোমবার উত্তর-পশ্চিম ফ্রান্সের ইল লঁগ সামরিক ঘাঁটিতে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। ‘ইল লঁগ’ ঘাঁটিটি ফ্রান্সের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলোর আবাসস্থল হিসেবে পরিচিত।

ম্যাক্রোঁ জানান, বর্তমানে ফ্রান্সের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৩০০–এর কম। তিনি এ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যদিও কতটি নতুন ওয়ারহেড যোগ করা হবে তা নির্দিষ্ট করে বলেননি। ১৯৯২ সালের পর এই প্রথম ফ্রান্স তাদের পারমাণবিক ভাণ্ডার বৃদ্ধি করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

মাখোঁ বলেন, ইউরোপের নিরাপত্তা কাঠামোয় ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতার ভূমিকা স্পষ্ট করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর মতে, বৈশ্বিক হুমকি বৃদ্ধি এবং ইউরোপীয় মিত্রদের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

মাখোঁ আরও জানান, ফ্রান্স তাঁর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান মিত্র দেশগুলোতে সাময়িকভাবে মোতায়েনের অনুমতি দেবে। পাশাপাশি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথভাবে ‘অতি দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে’ কাজ করবে, যা আঘাত হানার সক্ষমতায় গভীরতর সহযোগিতার অংশ হিসেবে বিবেচিত হবে।

বাহরাইন বন্দরে মার্কিন পতাকাবাহী তেলের জাহাজে আগুন

নতিস্বীকার করবে না ইরান

ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

আরব আমিরাতে এক দিনে ইরানের ১৫ ক্ষেপণাস্ত্র, ১৪৮ ড্রোন হামলা

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার

ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প

মাটির নিচে ড্রোনের বিশাল মজুত, ভিডিও প্রকাশ ইরানের

তুর্কি সীমান্ত দিয়ে দলে দলে ইরান ছাড়ছে মানুষ

ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, চলে গেল মার্কিন যুদ্ধবিমান