হোম > বিশ্ব > চীন

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জনসমর্থন পাবে না: চীনা পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: এএফপি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মধ্যে ইরানে সরকার উৎখাতের চেষ্টা করা হলে তা জনসমর্থন পাবে না। আজ রোববার বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বার্ষিক বৈঠকের সাইডলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

ওয়াং ই বলেন, ‘কোনো কালার রেভোলিউশন (সরকার উৎখাতের) পরিকল্পনা করা বা সরকার পরিবর্তনের চেষ্টা জনসমর্থন পাবে না।’ তিনি আরও বলেন, ইরানসহ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান ‘অবিলম্বে বন্ধ’ করার দাবি জানান তিনি, যাতে সংঘাত আরও বিস্তৃত না হয় এবং এর প্রভাব অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে।

ওয়াং ই বলেন, ‘এটি এমন একটি যুদ্ধ, যা কখনোই হওয়া উচিত ছিল না। আর এটি এমন একটি যুদ্ধ, যা কারও কোনো উপকার করছে না।’ তিনি বলেন, ‘বলপ্রয়োগ কোনো সমাধান দেয় না। সশস্ত্র সংঘাত শুধু ঘৃণা বাড়ায় এবং নতুন সংকটের জন্ম দেয়।’

মধ্যপ্রাচ্যের জনগণই এই অঞ্চলের প্রকৃত মালিক—উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত সেখানকার দেশগুলোরই, স্বাধীনভাবে। তিনি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘শক্ত মুষ্টি মানেই শক্ত যুক্তি নয়। বিশ্ব আবার জঙ্গলের আইনে ফিরে যেতে পারে না।’

ওয়াং ই সব পক্ষকে যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, সংলাপের মাধ্যমে মতপার্থক্য মেটাতে হবে এবং যৌথ নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মানুষের জীবনে শান্তি ফিরিয়ে দেওয়া এবং বিশ্বে স্থিতি প্রতিষ্ঠার জন্য চীন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত।

এদিকে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বড় পরিসরের সামরিক অভিযান চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতার কাঠামো ভেঙে দেওয়া সম্ভব হওয়ার সম্ভাবনা কম। শনিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই প্রতিবেদনে গোপন নথির সঙ্গে পরিচিত তিন সূত্রের বরাতে জানানো হয়, এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ইরানের নেতৃত্বকে ‘সরিয়ে’ নিজের পছন্দের উত্তরসূরি বসাতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে এমন ফলাফল নিশ্চিত হওয়া মোটেও সহজ নয়।

এদিকে, বেইজিং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে নিন্দা জানিয়েছে। একই সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগে পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে থাকা সত্ত্বেও চীন–রাশিয়া সম্পর্ক ‘দৃঢ় ও অটুট’ রয়েছে।

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

ইরান যুদ্ধের ১০ দিনে মধ্যপ্রাচ্যে নিহত অন্তত ১৮০০

‘অপারেশন এপিক মিসটেক’—মার্কিন অভিযানকে উপহাস করে ইরানের হুঁশিয়ারি

ট্রাম্প বলুক আর না বলুক—ইরানকে মুক্ত করতে চায় কুর্দিরা

ইরান যুদ্ধে বড় মোড়, ন্যাটোর আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

অস্ত্র আমদানির শীর্ষে ইউরোপ

শিক্ষার্থীদের প্র্যাঙ্কে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

নাবালক অবস্থায় আটক, ২১ বছর পর বাংলাদেশিকে মুক্তির আদেশ কলকাতা হাইকোর্টের

মার্কিন ক্ষেপণাস্ত্রেই ইরানে ১৭৫ শিশুশিক্ষার্থী নিহত—ভিডিওতে মিলল অকাট্য প্রমাণ

ব্রিটিশ গণমাধ্যম মুসলিমদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করে: গবেষণা