হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

বোর্ড অব পিসের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এক্স

ওয়াশিংটনে বোর্ড অব পিসের উদ্বোধনী ভাষণে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যকার গত বছরের সংঘাত নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দুই দেশের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েই একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ রুখে দিয়েছিলেন এবং প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষের জীবন বাঁচিয়েছিলেন।

আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে—প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’

এর আগে ১১ ফেব্রুয়ারি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একই ধরনের দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি মোট আটটি যুদ্ধ মিটিয়েছেন, যার মধ্যে ছয়টিই মিটেছে শুল্কের ভয়ে। ভারত ও পাকিস্তান ইস্যুতে তাঁর বক্তব্য ছিল, তারা সত্যিই বিধ্বংসী লড়াইয়ে নেমেছিল এবং বিষয়টি পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল। ১০টি বিমান ভূপাতিত হয়েছিল।

গত বছরের মে মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছিল। পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিক নিহতের জেরে গত বছরের ৭ মে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে অপারেশন সিঁদুর পরিচালনা করে নয়াদিল্লি। এরপর দুই দেশের মধ্যে আকাশপথে সংঘাত শুরু হয়।

এরপর ১০ মে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছিলেন, তাঁর হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সেই থেকে আজ পর্যন্ত তিনি প্রায় ৮১ বার এই সাফল্যের দাবি করেছেন। তবে নয়াদিল্লি বরাবরই ট্রাম্পের এই দাবিকে ‘অতিরঞ্জিত’ বলে উড়িয়ে দিয়েছে।

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি

সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড

করাচিতে বিস্ফোরণ, ভবন ধসে নিহত অন্তত ১৪