হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুবাইয়ে ৪৮ কোটি টাকার লটারি জিতলেন শামসু

‘এই জয়ে আমি খুবই আনন্দিত। আমার দুই বন্ধু আমার সঙ্গে ইতিমধ্যে উদ্‌যাপন শুরু করেছেন।’ এই কথাগুলো বলছিলেন লটারি জেতা শামসু মিয়া। আসলে কত বড় লটারি তিনি জিতেছেন, সেটা জানলে অনেকের চক্ষু চড়কগাছ হবে। শামসু মিয়া জিতেছেন বাংলাদেশি ৪৮ কোটি ৭৮ লাখ টাকা। বাংলাদেশি এই প্রবাসী লটারি জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ১৮ বছর ধরে থাকেন শামসু মিয়া। জিতেছেন দেড় কোটি দিরহাম। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশি ওই প্রবাসী শামসু মিয়া আমিরাতের আল-আইন শহরের বাসিন্দা। তাঁর কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে শামসু মিয়াকে ফোন দেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। তিনি বলেন, ‘এই পুরস্কার আমি আমার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেব। প্রথমে আমি আমার ভিসা রিনিউ করে নেব। এরপর ভেবে দেখব, লটারির অর্থ দিয়ে কী করব।’

শামসু ছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন। বাকিদের মধ্যে একজন রাশিয়ার নাগরিক। এ ছাড়া সবাই ভারতের নাগরিক।

এর আগে গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আজকের বিজয়ীকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় তাঁকে। তাঁর হাতেই ওঠে শামসু মিয়ার টিকিটের নম্বরটি।

এদিকে এরই মধ্যে আগামী মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি। এবারের প্রথম পুরস্কার ২ কোটি দিরহাম। 

ড্রোন হামলার পর ‘রাস তানুরা’ শোধনাগার বন্ধ করল সৌদি আরামকো

ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব

ইরানে হামলার আগে স্কুলছাত্রীদের কথা ভাবা হলো না কেন— প্রশ্ন তসলিমা নাসরিনের

খামেনির মৃত্যুর পর আলোচনায় খোমেনির নাতি—কে এই হাসান

হিজবুল্লাহর সশস্ত্র কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার

ইসরায়েল-সৌদিকে দিয়ে কি ইরানে মুক্তি আনতে চান, প্রশ্ন বার্নি স্যান্ডার্সের

ভুলবশত ৩টি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: মার্কিন কেন্দ্রীয় কমান্ড

মার্কিন–ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ১৩১ শহর, নিহত অন্তত ৫৫৫

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী