হোম > বিশ্ব

আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনে ১৬ জনের মৃত্যু

আর্জেন্টিনায় দূষিত কোকেন  সেবন করে মপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন । এ ঘটনায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন আরও অর্ধশতাধিক ব্যক্তি। স্থানীয় সময় গতকাল বুধবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স প্রদেশে এ ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারি ওই সূত্র আরও জানিয়েছে, মাদক সেবনের পর মারা যাওয়া ব্যক্তিরা মূলত হুরলিংগম, সান মার্টিন ও ট্রেস দে ফেবরেরো শহরের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাদেশিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর মুখপাত্র সার্জিও বার্নি বুয়েন্স আয়ার্স শহর ও শহরতলির হাসপাতালে মৃত্যু হওয়াদের একটি তালিকা প্রকাশ করেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কোকেইনে বিষাক্ত উপাদান মেশানো ছিল। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বের জেরেই একটি মাদক গ্যাং এই কোকেনে  বিষাক্ত উপাদান মিশিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সার্জিও বার্নি বলেন, ‘আমরা পরীক্ষাগারের ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছি। এ ছাড়া আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

তবে তাৎক্ষণিকভাবে আরও তথ্য জানার জন্য পুলিশ ও আদালতের কাছে পৌঁছাতে পারেনি রয়টার্স।

বুয়েন্স আয়ার্স আর্জেন্টিনার সবচেয়ে জনবহুল প্রদেশ। দক্ষিণ আমেরিকার এই দেশের জাতীয় রাজধানীর নামও একই। রাজধানী শহরের ঠিক বাইরে অনেকগুলো শহরতলিতে বহু মানুষ বসবাস করে।

মোনাকোতে পার্সেল বোমা হামলা—ইউক্রেনীয় নারীকে খুঁজছে ইন্টারপোল

চীন থেকে যুদ্ধবিমান কেনা ও তিস্তা প্রকল্পে নজর রাখছে ভারত

পাকিস্তানে ‘গর্ভফুল’ পাচারের আন্তর্জাতিক চক্রের সন্ধান

হরমুজে অস্বস্তিকর শান্ত পরিস্থিতি, জব্দ জাহাজ ও হাঙরশিকারিদের দেখল বিবিসি

খামেনির দাফনে এত দেরি হলো কেন—কোথায় ছিল মরদেহ

হরমুজ খুলতে ১০০ বিলিয়ন ডলারের টোপ ট্রাম্পের, অনড় ইরান

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০

খামেনির শেষ বিদায়: ৭ দিনের অনুষ্ঠানে ইরান-ইরাকের কোন শহরে কী হবে

ফিলিস্তিনি গোলকিপারকে হত্যা করল ইসরায়েল, ফিফার নীরবতায় সমালোচনার ঝড়

মাতৃত্বকালীন ছুটিতে মেয়র, জাপানজুড়ে বিতর্কের ঝড়