হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে ইসরায়েলের হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: ভিডিও থেকে নেওয়া

ইসরায়েলি সেনাবাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত সিরীয় প্রতিরক্ষা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছে।

সম্প্রতি ইসরায়েল সিরিয়াকে হুমকি দিয়েছে, যদি সরকারি বাহিনীকে দেশের দক্ষিণ অংশ থেকে প্রত্যাহার করা না হয়, তাহলে তারা হামলা আরও বাড়াবে। এদিকে আবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে সম্প্রতি দ্রুজ সম্প্রদায় ও সিরীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।

সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েইদা শহরে বেদুইন সুন্নি গোত্র ও দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর বসবাস। গত ১৪ জুলাই এই দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, নিহতের সংখ্যা ৩৭ জন। এমন সময়ে রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের নতুন এক ঝুঁকি তৈরি করেছে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইতিহাস গড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে যাচ্ছেন ট্রাম্পের স্ত্রী

ট্রাম্পের দাবি উড়িয়ে ইরান বলল, আলোচনা হবে না

জীবিত আছেন আহমেদিনেজাদ, দাবি উপদেষ্টার

কুয়েতে বহুমূল্যবান মার্কিন এফ–১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুরক্ষায় প্রস্তুত ইউরোপের ৩ দেশ

মার্কিন বাহিনীতে আক্রমণের কোনো পরিকল্পনা ছিল না ইরানের: কংগ্রেসকে পেন্টাগন

ইরানের সঙ্গে উত্তেজনা না বাড়াতে উপসাগরীয় মিত্রদের সৌদির ‘গোপন বার্তা’

‘যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায়’ ইরান

খামেনিকে হত্যা করতে পারলেও ইরানকে ‘ঠিক’ করতে পারবে না যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর