হোম > বিশ্ব > পাকিস্তান

ইসলামাবাদে জুমার নামাজের সময় শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

আজকের পত্রিকা ডেস্ক­

শুক্রবার জুমার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: দ্য ডনের সৌজন্যে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তর্লাই এলাকায় একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ১০০ এর বেশি মানুষ। পুলিশের এক মুখপাত্র এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, আজ শুক্রবার দুপুরে তর্লাই এলাকার ওই ইমামবারগাহে (শিয়া মুসলমানদের ধর্মীয় স্থান) যখন জুমার নামাজ চলছিল, তখনই বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও উদ্ধারকারী সংস্থার (রেসকিউ ১১২২) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পুরো এলাকাটি বর্তমানে নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে।

আহতদের দ্রুত ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পিআইএমএস হাসপাতালের নির্বাহী পরিচালকের নির্দেশে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, জরুরি বিভাগ ছাড়াও অর্থোপেডিক, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে।

রাজধানী ইসলামাবাদে গত তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের হামলার ঘটনা। এর আগে গত বছরের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের বাইরে এক আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

ভারতে ভোটার তালিকায় বাদ পড়ল মীর জাফরের বংশধররাও

দক্ষিণ এশিয়ায় ইতিহাস গড়ল নেপাল: দলিতদের কাছে রাষ্ট্রীয় ক্ষমা প্রার্থনার ঘোষণা বালেন্দ্র শাহর

হরমুজ খুলতে জাতিসংঘে ইরানকে চাপ প্রয়োগের প্রস্তাব রুখে দিল তিন দেশ

মিয়ানমারের ‘বেসামরিক প্রেসিডেন্ট’ হলেন সেনাপ্রধান

কিউবা যাচ্ছে রাশিয়ার দ্বিতীয় তেলবাহী জাহাজ, দখলের আশা কি ছেড়ে দিলেন ট্রাম্প

এভারেস্টে মৃত্যুফাঁদ: পর্যটকদের বিষ খাইয়ে ১৫০ কোটি টাকার বিমা জালিয়াতি, নেপথ্যে গাইড-হাসপাতাল

বাংলাদেশ সীমান্তে নদী-খালে সাপ-কুমির নামাবে বিএসএফ

ইরানের করিডর এড়িয়ে যেভাবে হরমুজ পার হচ্ছে ওমানি জাহাজ

মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফকে বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

ইউক্রেন ও ইরান: যুদ্ধে যেভাবে মিলেছে দুই দেশ