হোম > বিশ্ব

নিষেধাজ্ঞা নয়, দরকার বিকল্প বিধিনিষেধ

সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেক দেশেই আবারও ফেরানো হয়েছে কঠোর বিধিনিষেধ। সীমিত করা হয়েছে চলাচল। এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে মানতে হচ্ছে অনেক শর্ত। তবে ভারতের মতো দেশ সেই পথে হাঁটলে সংকট আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতীয় প্রতিনিধি রোদারিকো এইচ ওফ্রিন। এর পরিবর্তে ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে পরামর্শ দেন তিনি।

গতকাল মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চারটি প্রশ্নের ওপর বিধিনিষেধের সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানান ওফ্রিন। এগুলো হলো—করোনার ধরন কতটা সংক্রামক, তীব্রতা বা অত্যধিক অসুস্থ করার ক্ষমতা কেমন, টিকা কেমন কাজ করছে এবং মানুষ এসব বিধিনিষেধ কীভাবে মেনে চলছে। তাঁর মতে, কিছু কিছু ক্ষেত্রে কড়া বিধিনিষেধ হিতে বিপরীত হতে পারে। ভারতের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় এ মন্তব্য করেন ওফ্রিন। 

এদিকে, বিশ্বে দৈনিক সংক্রমণ এখনো ২০ লাখের ঘরেই রয়েছে। গতকাল পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে আরও ২০ লাখ ৭৩ হাজার। ভারতে সংক্রমণ আড়াই লাখের নিচে নেমে এসেছে। এক দিনে আক্রান্ত হয়েছে আরও ২ লাখ ৩৮ হাজার।

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ফের গড়ছে ইরান, নিচ্ছে ‘যুদ্ধের প্রস্তুতি’

আকাশসীমার বেশির ভাগই কেন বন্ধ করল ইরান

গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হলো ব্রিটিশ রাজার ভাইকে, চলবে তদন্ত

গাজা পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ট্রাম্পের, স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সম্মতি

ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে: ট্রাম্প

ইরানকে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম, চুক্তি না হলে হামলা

দিনে পারলারের ব্যবসা, রাতে ‘ম্যাডাম জেহের’ নামে দিল্লির মাদক সম্রাজ্ঞী

আইন তার নিজস্ব গতিতে চলবে—ভাই অ্যান্ড্রুর গ্রেপ্তার প্রসঙ্গে ব্রিটিশ রাজা

স্বামীর অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দিতে পারবেন না আফগান নারীরা

এপস্টেইন নথি বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস