হোম > বিশ্ব

কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে এভারেস্ট বিজয়ী জার্মান পর্বতারোহীর মৃত্যু

ডয়চে ভেলে

কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে জার্মান পর্বতারোহী লুইস স্টিটসিংগার নিখোঁজ হন গত ২৫ মে। গতকাল মঙ্গলবার ৫৪ বছরের এই পর্বতারোহীর মৃতদেহ দেখতে পাওয়া গেছে কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পের ওপরে। পর্বতারোহণের সময় শেরপাদের চোখে পড়েছে মৃতদেহটি—এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদপত্র। 

প্রায় আট হাজার ফুট উচ্চতায় লুইস স্টিটসিংগারের মৃতদেহটি আছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার অভিযান চালাতে সমস্যা হচ্ছে। 

এর আগে এভারেস্ট এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কে টু জয় করেছেন স্টিটসিংগার। এবার তিনি এসেছিলেন কাঞ্চনজঙ্ঘা অভিযানে। নেপালের একাধিক খবরের কাগজে লেখা হয়েছে, অক্সিজেন ও শেরপা ছাড়া সম্পূর্ণ একা কাঞ্চনজঙ্ঘা অভিযানে বের হয়েছিলেন এই বাভারিয়ার পর্বতারোহী। সম্ভবত তিনি কাঞ্চনজঙ্ঘার শিখরে পৌঁছেছিলেন। নামার সময়ই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। কারণ নামার পথে তাঁর সঙ্গে অন্য পর্বতারোহীদের দেখা হয়েছে। পথের বিষয়ে তাঁদের সঙ্গে তিনি কথা বলেছিলেন বলেও জানা গেছে। 

এভারেস্টের চেয়ে অনেক বেশি দুর্গম মনে করা হয় কাঞ্চনজঙ্ঘাকে। খুব বেশি পর্বতারোহী এই পথে যানও না। ফলে কঠিনতম অভিযানে গিয়েছিলেন স্টিটসিংগার। কিন্তু শেষ রক্ষা হলো না। 

বাভারিয়ায় পরিচিত নাম স্টিটসিংগার। পর্বতারোহী এবং হাই মাউন্টেন স্কিইংয়ের জন্য তিনি বিখ্যাত। বহু কঠিন অভিযানে সফল হয়েছেন তিনি। বন্ধুরা জানিয়েছেন, বরাবরই সতর্ক পর্বতারোহী ছিলেন স্টিটসিংগার। অকারণে ঝুঁকি নিতেন না। যে পর্বতারোহীদের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল, তাঁদের সঙ্গে কথা বলে স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, নামার সময় স্কিইংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। স্কি করতে গিয়েই মৃত্যু হয়েছে কি না, তা অবশ্য স্পষ্ট নয়। 

স্টিটসিংগারের স্ত্রীও পর্বতারোহী। বহু অভিযানে তাঁরা একসঙ্গে গিয়েছেন। তাঁদের লেখা একটি বইও প্রকাশিত হয়েছে।

বিয়ে করতে কেন দেশ ছাড়ছেন পশ্চিমা পুরুষেরা

হরমুজ খুলে দিলেও পার হতে লাগবে আইআরজিসির অনুমতি—আরও যেসব শর্ত

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প

ইরান ইস্যুতে দেশীয় গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, প্রশংসার দাবি

ইরানের নিউক্লিয়ার ডাস্ট কী, ট্রাম্প কেন তা সরিয়ে নিতে চান

সমৃদ্ধ ইউরেনিয়ামের বিনিময়ে ২০ বিলিয়ন ডলার নগদ পাচ্ছে ইরান

রাজনীতি থেকে অবসরের পর এ কেমন জীবন ট্রুডোর

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

হরমুজ প্রণালি ‘পুরোপুরি উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা করছে ভারত