হোম > বিশ্ব

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৪ 

পেরুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। বেশির ভাগ যাত্রী ছিল হাইতির নাগরিক। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, পেরুর পিউরা প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। প্রথমে নিহতের সংখ্যা ২৫ বললেও পরে পুলিশ বলেছে ২৪।

পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ছিল কোরিয়ানকা ট্যুর কোম্পানির। যাত্রী নিয়ে বাসটি পেরুর লিমা থেকে ইকুয়েডর সীমান্তের তুম্বেসের দিকে যাচ্ছিল। বাসটি অর্গানোস শহরের কাছে এসে রাস্তা থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়ে এবং অন্যরা ভেতরে আটকা পড়েছিল।

যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ‘ডেভিলস কার্ভ’ নামে পরিচিত। পুলিশ বলেছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আহত যাত্রীদের লিমা থেকে ১ হাজার কিলোমিটার দূরের এল আল্টো এবং মানকোরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে বেশ কয়েকজন হাইতির নাগরিক ছিলেন। তবে সংখ্যাটি কত, তা এখনো জানা যায়নি। পেরুতে অনেক হাইতির অভিবাসী রয়েছে। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে অভিবাসীর সংখ্যা বাড়ছে।

ট্যাংকারে মার্কিন হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিক নিহত হয়েছেন

‘চীনের হয়ে তথ্য সংগ্রহে’ মার্কিনিদের নিয়োগের চেষ্টা, ১২টির বেশি ওয়েবসাইট জব্দ

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, তেলের দামে লাফ

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেছিলেন এপস্টেইন, জানালেন বিল গেটস

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা: নয়াদিল্লিতে মার্কিন কূটনীতিককে তলব

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে আরও এক বাংলাদেশির মৃত্যু, নিহত বেড়ে ২৩

টানা দ্বিতীয় দিন যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, ফের কি শুরু হচ্ছে যুদ্ধ

ইরান আমাদের বোকা বানাচ্ছে, আজ আবার হামলা চালাব: ট্রাম্প

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

দল রক্ষায় কংগ্রেসের শরণ, সোনিয়া ও রাহুলের সঙ্গে বৈঠক মমতা-অভিষেকের