হোম > বিশ্ব > আফ্রিকা

তিউনিসিয়ায় জাহাজডুবিতে ১১ অভিবাসনপ্রত্যাশী নিহত

তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে তিউনিসিয়ার উপকূলে জাহাজ ডুবে অন্তত ১১ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও ২১ জনকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। শুক্রবার দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

সেনাবাহিনীর ওই মুখপাত্র আরও বলেন, ‘কোস্টগার্ড এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে। আরও ৬ জন নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।’ 

সংবাদমাধ্যম, ইতালির নিয়ন্ত্রণাধীন লাম্পেডুসা দ্বীপ থেকে মাত্র ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত তিউনিসিয়া আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। 

তিউনিসিয়ার সরকারি তথ্য অনুসারে, গত বছরের প্রথম ৯ মাসেই তিউনিসিয়ার কোস্টগার্ড ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে অন্তত ১৯ হাজার ৫০০ জনকে আটকে দিয়েছে। 

উত্তরাখন্ডের মন্দিরে পলাতক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে জ্যাকব জুমার বৈঠক, খেপেছে দক্ষিণ আফ্রিকার সরকার

এবার আফ্রিকায় ‘সফল অভিযান’ শেষে সৈন্যদের ফিরিয়ে নিলেন ট্রাম্প, বাস্তবতা ভিন্ন

কেপ ভার্দে: আগুন থেকে জন্ম নিয়েছে যে দ্বীপের মানুষেরা

হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন দ. আফ্রিকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফিরোজ

স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস নেই উগান্ডার সেনাপ্রধানের, বন্ধ করলেন ৩ টিভি ও সংবাদপত্র

কাঁচা সোনা রপ্তানি নিষিদ্ধ করল গিনি

দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় জাল ভিসাসহ ৯ বাংলাদেশি আটক

জোহানেসবার্গে বন্দুকধারীদের হামলায় নিহত ১২, আহত ৯

নাইজারের মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

কেনিয়ায় স্কুলের ছাত্রীনিবাসে ভয়াবহ আগুন, অন্তত ১৬ ছাত্রীর মৃত্যু