হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কেরানীগঞ্জে কারখানায় আগুন, মরদেহ উদ্ধার বেড়ে ৫

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

আজ শনিবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বেলা ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেশি হওয়ায় একে একে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মরদেহ উদ্ধারের পাশাপাশি এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

কারখানাটিতে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৭ দিনের মধ্যে সরাতে হবে অবৈধ নাইট কোচ কাউন্টার

তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণের পর চার্জশিটভুক্ত দুই আসামির জামিন

প্রধান শিক্ষককে চড়থাপ্পড় মেরে পদত্যাগপত্রে সই, মামলা

প্রশ্নপত্র ফাঁসের সেই আবেদ আলীর বিও হিসাব জব্দের নির্দেশ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইটিসি চালু: প্রতি যানবাহনে লাগবে ডিভাইস, দাম কত–যেভাবে মিলবে

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা ইমান উল্লাহ গ্রেপ্তার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আরেক মামলায় গ্রেপ্তার, ৩ দিনের রিমান্ডে

নগরবাসীর ভোগান্তি নিরসনে ডিএসসিসির প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

জুরাইন-দোলাইরপাড় এলাকায় উচ্ছেদ অভিযান, মামলা ও জরিমানা

বিমানবন্দরের ভিআইপি এলাকায় উড়তে থাকা ড্রোন জব্দ