হোম > স্বাস্থ্য

অতিরিক্ত লবণ খাওয়া এড়াবেন যেভাবে

ফিচার ডেস্ক

যেকোনো ঝাল কিংবা নোনতা খাবারে লবণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে অন্যান্য খাদ্য উপাদানের মতো বেশি লবণ খাওয়া বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। খাওয়ার সময় অনেকে পাতে আলাদা লবণ নিয়ে থাকেন, কেউ আবার সামনে রাখেন সল্ট শেকার। খাবার যা-ই নেন না কেন, পাতে ঝেড়ে নেন লবণ। অথচ কমবেশি সবারই জানা, এই লবণ বাড়িয়ে তোলে রক্তচাপ। রক্তনালিতে বেশি লবণ মানে রক্তে পানির পরিমাণ বেশি। এ কারণেই রক্তচাপ বেড়ে যায়।

প্রাপ্তবয়স্ক এবং ১১ বছরের বেশি বয়সের শিশুদের দিনে ৫ থেকে ৬ গ্রামের বেশি লবণ কোনোভাবেই খাওয়া উচিত নয়। সাধারণত ৬ গ্রাম লবণ এক চা-চামচ পরিমাণ হয়।

আর তাতে থাকে ২ দশমিক ৪ গ্রাম সোডিয়াম। শিশুদের লবণ খেতে হবে আরও কম। আমরা যে খাবার খাই, তার তিন-চতুর্থাংশ রেডিমেড খাবার। সেগুলো হতে পারে রুটি, সকালের নাশতা ইত্যাদি। এই অবস্থায় কী করবেন—

খাবার পরীক্ষা করে দেখুন, তাতে লবণ কম কি না।

  • রান্নার সময় লবণ দেবেন না। এর পরিবর্তে দিন লতাগুল্মের ফ্লেভার, লেবুর রস, গোলমরিচ, মসলা।
  • কোনোভাবেই খাবারের পাতে লবণ নেবেন না।
  • টেবিলে সল্ট শেকার রাখবেন না।
  • সস বা আচার খাবেন না। এমনকি রান্নাতেও নয়।
  • টেক অ্যাওয়ে বা ফাস্ট ফুড রেস্তোরাঁয় যাবেন না।
  • নতুন ফ্লেভারে জিব অভ্যস্ত হলে খাবারে আর লবণ যোগ করতে হবে না।

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও ৪ জনের, মোট মৃত্যু ৭১২

চিকিৎসা ব্যয়ের প্রায় ৮০ শতাংশ রোগীকে বহন করতে হয়: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগের সরকারের কাছ থেকে পর্যাপ্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুলও পাওয়া যায়নি: স্বাস্থ্যমন্ত্রী

১৪ মাস পর দেশে শুরু হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

দ্রুত বুড়িয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম—আছে ক্যানসার বাড়ার যোগসূত্রও

হামের প্রাদুর্ভাব: উপসর্গে মারা গেল আরও ৯ জন, মোট মৃত্যু ৭০০ ছুঁইছুঁই

রোববার ডিএসসিসির প্রায় ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮