হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ৪৬০ জন

আজকের পত্রিকা ডেস্ক­

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬০ জন সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে এ সময় কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭১, ঢাকা উত্তর সিটিতে ১৪৫, ঢাকা দক্ষিণ সিটিতে ২৬, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ ও সিলেট বিভাগে পাঁচজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছে।

এদিকে গত এক দিনে সারা দেশে ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৭৯ হাজার ৪৬০ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৮৩ হাজার ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২৬ জনের।

সংক্রামক ব্যাধিমুক্ত থাকতে চিকিৎসকের পরামর্শ

রমজানে চোখের যত্নে যা করবেন

রমজানে থাইরয়েড রোগীদের করণীয়

সেহরির পর ভালো ঘুমে যা করতে পারেন

ডিমের কুসুমে কোলেস্টেরল বাড়ে না, গবেষণার তথ্য

হাজার মানুষের জন্য হাসপাতালে একটি শয্যা

কুকুরের লালা থেকে সেপসিস, চার হাত-পা হারালেন নারী

ভবিষ্যতে মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না: নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী

নতুন সরকার: স্বাস্থ্যে চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা

ঋতু পরিবর্তনে সর্দি-জ্বর? ঘরোয়া ৫ চিকিৎসা