হোম > ছাপা সংস্করণ

ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর দণ্ড

গৌরীপুর প্রতিনিধি

গাঁজা সেবন ও সেবনের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে গৌরীপুরে চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের পাচকাহানিয়া গ্রামের মো. জিয়া রহমানকে এক বছর দুই মাস, খান্দার গ্রামের মো. নুরুজ্জামানকে ছয় মাস, সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের কামরুল জামান ও মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম মইলাকান্দা গ্রামের রবিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সহযোগিতা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে