হোম > ছাপা সংস্করণ

জামানত হারালেন চার চেয়ারম্যান প্রার্থী

বিশ্বনাথ প্রতিনিধি

সদ্য সমাপ্ত ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী জামানত হারিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খাজাঞ্চী ও লামাকাজি ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে খাজাঞ্চী ইউনিয়নে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুল বাছিত, লামাকাজি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবেদুর রহমান আসকির, গোলাম কিবরিয়া তালুকদার ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. আতাউর রহমান জামানত হারিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, দুটি ইউপিতে ভোট বিশ্লেষণে ইসলামি আন্দোলন বাংলাদেশের দুজন ও দুজন স্বতন্ত্র প্রার্থী জামানত হারিয়েছেন।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস