হোম > ছাপা সংস্করণ

ফোনের কভারে বৈচিত্র্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফোনের কভারে বৈচিত্র্য আনতে খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। খুব সহজে কভারের সৌন্দর্য বাড়ানো সম্ভব।

  • সাধারণ প্লাস্টিকের কভার কিনে রং স্প্রে করুন। এরপর আঠা দিয়ে নেটের লেস লাগিয়ে নিন।
  • কভারের ওপরে আঠা দিয়ে সিকুয়েন্স লাগিয়ে নিন।
  • পুরো কভারে আঠা লাগিয়ে দুটি ভিন্ন রঙের গ্লিটার ছড়িয়ে দিন। ফোনের কভার চকচক করবে।
  • অব্যবহৃত জুয়েলরি কাজে লাগাতে পারেন। যেমন, লকেটের অংশটা আঠা দিয়ে একরঙা কভারের ওপর আটকে দিন। থ্রিডি ইফেক্ট পাবেন।
  • পুরোনো ম্যাগাজিনের সুন্দর ছবি লাগিয়ে নিন। এর ওপরে ট্রান্সপারেন্ট এনামেল রং দিয়ে দিন। শুকিয়ে গেলে তৈরি হয়ে যাবে নতুন একটি কভার।