হোম > ছাপা সংস্করণ

কিশোরগঞ্জের ‘শ্রেষ্ঠ ওসি’ গোলাম মোস্তফা

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এর আগে মোহাম্মদ গোলাম মোস্তফা গত বছরের নভেম্বর মাসে প্রথমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

গতক রোববার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ফেব্রুয়ারি মাসে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য তাঁকে এ সম্মানে ভূষিত করা হয়। জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করেন। পরে ওসির হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন তিনি।

এ সময় কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নূরে আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজের অনুভূতি জানিয়ে মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, কুলিয়ারচর থানায় যোগদানের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো আমার এ অর্জন। এর সঙ্গে আমার সহকর্মী পুলিশ সদস্য ও স্থানীয় লোকজনের সহযোগিতা জড়িত রয়েছে। এ সময় অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস