হোম > ছাপা সংস্করণ

ঘোড়ায় চড়ে সভায় এলেন ইউপি সদস্য

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীর চান্দপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য মো. উসমান গণি (৪৫) ঘোড়ায় চড়ে পরিচিতি সভায় যোগ দিয়ে সবার দৃষ্টি কাড়লেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চান্দপুর ইউপি প্রাঙ্গণে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উসমান গণি চান্দপুর ইউনিয়নের চান্দপুর বালিয়াপাড়া ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য।

পরিচিতি সভায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মাফুজুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক মাহমুদুল হাসান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক আইজিপি, নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান।

ঘোড়ায় চড়ে পরিচিতি সভায় যোগ দেওয়া নিয়ে জানতে চাইলে, ইউপি সদস্য উসমান গণি বলেন, আট বছর আগে আমি একটি ঘোড়া কিনি। এই ঘোড়া চরেই আমি বিভিন্ন স্থানে চলাচল করি। জনগণ আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন। আমি জনগণের কল্যাণে আমি সারা জীবন কাজ করতে চাই।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস