হোম > ছাপা সংস্করণ

পেনসিল স্ক্র‍্যাপ আর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শার্পনার দিয়ে পেনসিল শার্প করার পর যে স্ক্র‍্যাপগুলো পড়ে, সেগুলো তো ডাস্টবিনে ফেলেই দাও। একটা কাজ করবে? এগুলো কাজে লাগাবে স্ক্র‍্যাপ আর্টে? চলো পেনসিল স্ক্র‍্যাপ দিয়ে কিছু বানানোর চেষ্টা করি।

যা যা লাগবে

  • পেনসিল স্ক্র‍্যাপ।
  • সাদা বা পছন্দমতো রঙিন কাগজ।
  • আইকা।
  • কাঁচি।

চলো করি
প্রথমে ঠিক করতে হবে তুমি পেনসিল ক্র‍্যাপ দিয়ে কী বানাবে। ধরো, আমরা এখন ফুল বানাব। এ জন্য প্রথমে একটা সাদা বা তোমার পছন্দমতো রঙিন কাগজ নাও। এর ওপর সবুজ রঙের কাগজ লম্বা করে কেটে বানাও ডাল। সঙ্গে পাতার মতো করেও কাটতে হবে সবুজ কাগজটি।

ডালের মতো করে কাটা কাগজগুলো আইকা দিয়ে লাগাও ওই কাগজের ওপর।

জমিয়ে রাখা পেনসিল স্ক্র‍্যাপ ডালের মাথায় আইকা দিয়ে বসাও ফুলের মতো করে। সঙ্গে ডালের ওপর কেটে রাখা পাতা লাগিয়ে নাও আইকা দিয়ে।

এবার রঙিন কাগজ কেটে স্ক্র‍্যাপ দিয়ে বানানো ফুলের মাঝে বসাও রেণুর মতো।

এই তো হয়ে গেল পেনসিল স্ক্র‍্যাপ দিয়ে বানানো ফুল। ফুল ছাড়া আরও বিভিন্ন ধরনের ছবিতেও তুমি পেনসিল স্ক্র‍্যাপ ব্যবহার করতে পারো।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে