হোম > ছাপা সংস্করণ

ঢাকা উত্তর বিএনপির তিন নেতা বহিস্কৃত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ডের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কে এম রুহুল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক বাদল ভূঁইয়া ও মহিমুল হাসান শিপলু। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্যসচিব আমিনুল হক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।’

এর আগে গত শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির এই ওয়ার্ডসহ ৩৬টি ওয়ার্ড কমিটি হয়।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে